রোজদিন ডেস্ক :
নীলম মীনা রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক হলেন। ১৯৯৮ সালের পশ্চিম বঙ্গ ক্যাডারের এই অভিজ্ঞ আধিকারিক সুনাম ও দক্ষতার সঙ্গে বিভিন্ন দফতরের দায়িত্ব সামলেছেন। মনোজ কুমার আগরওয়াল মুখ্য সচিব হওয়ার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদের জন্য রাজ্য সরকার নীলম জৈন, তন্ময় চক্রবর্তী ও মৌমিতা গোদারা বসুর নাম কেন্দ্রীয় নির্বাচন কমিশনে সুপারিশ করে পাঠায়।
আজ নির্বাচন কমিশন নীলম জৈনের নামে সিলমোহর দিয়েছে। তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হচ্ছেন।

Be the first to comment