- পূর্ব নির্ধারিত সূচি মেনে মঙ্গলবার সকালে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক।
- স্থানীয় এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে আয়োজিত বৈঠকে রয়েছেন উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
- চমক দিয়ে বৈঠকে উপস্থিত বারাসতের তৃণমূল সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। রয়েছেন ওই জেলার তিন তৃণমূল বিধায়ক দেগঙ্গার আনিসুর রহমান বিদেশ, স্বরূপনগরের বীণা মণ্ডল এবং হাড়োয়ার আব্দুল মতীন।
- মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুৎসিত পোস্ট, গ্রেফতার ১, নাম রাজেশ চক্রবর্তী।
- সরকারি ত্রাণ লোপাটের দায়ে পুলিশের জালে বাদুড়িয়ার তৃণমূল পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য। ধৃতের কাছ থেকে উদ্ধার নগদ ৮০ লক্ষ টাকা ও প্রচুর ত্রিপল।
- হোল্ডিং সেন্টারের ঘোষণা হতেই মঙ্গলবার সকাল থেকে হাকিমপুর সীমান্তে হাজার হাজার অনুপ্রবেশকারীদের ভিড়।
- বিএসএফের কাছে ওপারে যাওয়ার আর্জি নিয়ে অনুরোধ কয়েক হাজার মানুষের।
- নরেন্দ্রপুরে একটি কারখানায় সাতসকালে আগুন। ভিতরে রাসায়নিক মজুতের কারণে দ্রুত ছড়াল আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন।
- ফের প্যারোলে মুক্তি রাম রহিমের। এই নিয়ে ষোলো বার।
- মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে রাতেই আটক। তারপর সকালে গ্রেফতার বিডিও প্রশান্ত বর্মন। খুনের মামলায় হেফাজতে নেওয়ার তোড়জোড়।
- রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবনে গিয়ে আনুষ্ঠানিক ভাবে সোমবার দ্রৌপদী মূর্মূর হাত থেকে পদ্মশ্রী সম্মান গ্রহণ করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
- গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ। বুধবার থেকে ঝড়, বৃষ্টি হতে পারে, পূর্বাভাস হাওয়া অফিসের।

Be the first to comment