সীমান্তের ১৫ কি মি র মধ্যে কোন বেআইনি নির্মাণ থাকলে ভাঙা হবে, হুঁশিয়ারি স্বরাষ্ট্র মন্ত্রী র

Spread the love

রোজদিন ডেস্ক : সীমান্তের ১৫ কি মি র মধ্যে কোন বেআইনি নির্মাণ থাকলে তা ভাঙা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বুধবার জানিয়ে দেন। প্রতিটি সীমান্ত জেলায় ৩৬০ ডিগ্রির নিরাপত্তা বলয় রাখা হবে, রাজ্য সরকার, নিরাপত্তা সংস্থা, অধিবাসীদের নিয়ে এই ব্যবস্থা করা হবে।। সীমান্তে অনুপ্রবেশ, ড্রাগস, জমি দখল, জঙ্গি দের আর্থিক সহায়তা ইত্যাদি বন্ধ করা হবে বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি।
রাজস্থানের বিকানিরে সীমান্ত সুরক্ষা নিয়ে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী স্পষ্ট জানান,প্রধানমন্ত্রী র নেতৃত্বে কেন্দ্রীয় সরকার আন্তর্জাতিক সীমান্তে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করতে প্রতিশ্রুতি বদ্ধ।
বৈঠকে চোরাচালান বন্ধ, ভূয়ো সংস্থা, ভূয়ো আধার কার্ড ইত্যাদি নিয়ে আলোচনা হয়।
সীমান্তে সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে কঠোর সর্তকতা র ওপর জোর দেন। এর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বয় করা জরুরি। বৈঠকে সাইবার অপরাধ সংক্রান্ত হেল্পলাইন ১৯৩০ কে ব্যবহারে গুরুত্ব দেন অমিত শাহ।
সীমান্ত নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের এই পর্যালোচনা বৈঠকে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা, পদস্থ সরকারি আধিকারিক,সীমান্তের পাঁচ জেলা বিকানির, জয়সলমির,বারমের, শ্রীগঙ্গানগর ও ফালোদি র জেলাশাসক, পুলিশ সুপার রা উপস্থিত ছিলেন। সীমান্ত সুরক্ষায় অনুপ্রবেশ সহ বিভিন্ন বিষয়ে জিরো টলারেন্স এর ওপর বিশেষ গুরুত্ব দেন স্বরাষ্ট্র মন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*