সি বি এস ই ফলাফলে ব্যাপক অনিয়ম,নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত, সিট গঠনের দাবি রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক: কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী সি বি এস ই পরীক্ষার ফলাফলে ব্যাপক অনিয়মের অভিযোগ করে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও সিট গঠনের দাবি জানিয়েছেন। কেন সি বি এস ই র বরাত সি ও ই এম পি টি কে দেওয়া হোল বলে প্রশ্ন তোলেন তিনি। এই সংস্থার পরিচালক দের সঙ্গে মোদি সরকারের কি সম্পর্ক জানতে চান।সমাজ মাধ্যমে রাহুল গান্ধী সি বি এস ই পরীক্ষার ফলাফলে ব্যাপক অনিয়মের অভিযোগ করে বলেন, এর ফলে সারা দেশের লক্ষ লক্ষ অভিভাবক ও পড়ুয়া রা সমস্যায় পড়েছেন। প্রধানমন্ত্রী কে নিশানা করে রাহুল গান্ধী বলেন,আর মোদিজি যথারীতি নীরব, ওঁর কোন দায়বদ্ধতা , লজ্জা কিছুই নেই! যে সংস্থা কে এই পরীক্ষার ভার দেওয়া হয়, ২০১৯ সালে তেলেঙ্গানায় তাদের বিরুদ্ধে এক ই রকমের অনিয়মের অভিযোগ আছে বলে তোপ দাগেন।
পরীক্ষার্থীদের ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ এনে বিরোধী রা শিক্ষামন্ত্রী ধর্মের প্রধানের পদত্যাগ ও দাবি করেছেন৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*