সই জালিয়াতি!! অভিষেক ব্যানার্জির বাড়ি সিআইডি!

Spread the love

রোজদিন ডেস্ক : শরীর খারাপের অজুহাতে আজ সিআইডি-র তলবে সাড়া দেননি তিনি। জানিয়েছেন, আজ যেতে পারবেন না। আর ও ১৫ দিন সময় চেয়েছেন বলে খবর।
তিনি যাননি, কিন্তু আজ সন্ধ্যায় তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির বাড়ি চলে গেছেন সিআইডি আধিকারিকরা। যদিও বাড়ির ফটকের বাইরেই অপেক্ষা করছেন মহিলা সহ সিআইডি আধিকারিকদের দল। ৫ টা ৫২ মিনিটে তাঁরা ওখানে এসেছেন। কিন্তু সাড়ে ছটা বেজে গেলেও অভিষেক ব্যানার্জি আসেননি। সিআইডি আধিকারিকরা নোটিশ দিতে এসেছেন বলে জানা যায়।

বেশ কিছুক্ষণ পর এক ব্যক্তি বেরিয়ে এলে সিআইডি আধিকারিকরা তাঁর হাতে কিছু কাগজ দেন। তিনি তা নিয়ে ভিতরে গিয়ে আবার আসেন। অভিষেক ব্যানার্জি সিআইডি-র দেওয়া নোটিশে সই করে দিয়েছেন বলে তাঁর কর্মী জানান।
সন্ধ্যা ৬ টা ৩৭ মিনিট। সিআইডি আধিকারিকরা চলে যান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*