আইন নিজের হাতে নেবেন না : শুভেন্দু অধিকারী 

Spread the love

রোজদিন ডেস্ক :

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যবাসীকে আইন নিজের হাতে না নেওয়ার আর্জি জানিয়েছেন।। আজ নবান্নে তিনি এই কথা বলেন। গত শনিবার সোনারপুরে জনরোষের মুখে পড়া তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির নাম না করে তিনি এই বার্তা দেন বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী বলেন, টিএমসি-র নেতা , বিধায়ক, সাংসদরা জনরোলে মুখে পড়ছেন। আমজনতার ক্ষোভ আছে। কিন্তু কেউ আইন নিজের হাতে নেবেন না। পুলিশকে নিজের কাজ করতে দিন বলে তিনি মন্তব্য করেন।

টিএমসি-কে বিঁধে তিনি আরও বলেন, একটা উঠে যাওয়া দল, ফলতায় চতুর্থ হয়েছে। রাজ্য রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। ওই দলের যাঁরা দুর্নীতি করেছেন, তাঁদের সবার শাস্তি হবে। সাধারণ মানুষ কে আইন হাতে না নিতে বলেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*