রোজদিন ডেস্ক: দলবিরোধী কাজের অভিযোগে সোমবার বিকেলে দলের দুই সদ্য নির্বাচিত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। দলের তরফে সোমবার বিধানসভার স্পিকারকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের দুই ‘বিভীষণ’ বিধায়কের কুকীর্তি ফাঁস করে দেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরেই তোলপাড় শুরু হয়ে যায় তৃণমূলের অন্দরে। তৎক্ষণাৎ দুই ‘বেইমান’কে বহিষ্কারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়। এ নিয়ে ফেসবুক লাইভে এসে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যারা গদ্দারি করছে মানুষের ভোট নিয়ে আপনারা নামগুলো দেখতেই পাচ্ছেন। তবে ভয় পাবেন না। আগে সিপিএম করত নীতিহীন একজন। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া। এসে পায়ে পড়েছিল। সেদিন সিপিএম ঠিক করেছিল ওকে তাড়িয়ে দিয়ে। ওকে বাঁচানো ভুল হয়েছিল। অন্য লোকের নাম কেটে টিকিট দিয়েছিলাম হাওড়ায়। আমরা ক্ষমা চাইছি মানুষের কাছে। এরা রোজ গিয়ে বিজেপির সঙ্গে দেখা করছে আর নির্দেশ মতো কাজ করছে। এর মধ্যে এক সাংসদও আছে। যে আবার ছেলের জন্য টিকিটও চেয়েছিল। এরা সবগুলো আস্ত বিভীষণ।

Be the first to comment