তৃণমূলে দ্রুত বাড়ছে বিদ্রোহীর সংখ্যা, এবার যোগ দিলেন জাভেদ খান, শিউলি সাহা, বাড়ছে জল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্য রাজনীতির চর্চার শিরোনামে এখন তৃণমূল থেকে বহিষ্কৃত দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। তাঁদের নিয়ে নেত্রীর ক্রমশ বাড়ছে। এবার সেই অস্বস্তি আরও বাড়ালেন তৃণমূলের আরও দুই বিধায়ক তথা দুই প্রাক্তন মন্ত্রী জাভেদ খান ও শিউলি সাহা। সূত্রের খবর, সোমবার সন্ধের পর মধ্য কলকাতার এমএলএ হস্টেলে ঋতব্রত ও সন্দীপনের সঙ্গে জাভেদ ও শিউলির বৈঠক হয়েছে।সেই জল্পনা আরও বাড়িয়ে শিউলি বলেছেন, ওরা বহিষ্কৃত বিধায়ক নয়, দল থেকে বহিষ্কৃত। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শিউলির দাবি, তিনি এদিন এমএলএ হস্টেলে নিজের জন্য বরাদ্দ ঘর দেখতে এসেছিলেন। তবে সরাসরি বৈঠকের কথা এড়িয়ে গিয়েছেন তিনি। অন্দরের খবর, ঋতব্রত, সন্দীপন বহিষ্কারের পরই এখন জল মাপা চলছে। এদিন বাইপাসের ধারে এক হোটেলে প্রথম বৈঠক হয়। তবে সেখানে ৫/৬ বিধায়ক ছিলেন। ফের সন্ধেয় নতুন করে এমএলএ হস্টেলে বৈঠক হয়। সেই বৈঠকে মালদহ, মুর্শিদাবাদের কয়েকজন বিধায়কের সঙ্গে জাভেদ খান, শিউলি সাহারাও ছিলেন। তবে সংখ্যাটা সবমিলিয়ে ১৫/ ১৬ জনের বেশি হবে না এখনও পর্যন্ত। তবে বিদ্রোহী শিবির সূত্রে খবর, আগামী দু-একদিনের মধ্যে বিধানসভার স্পিকারকে তাঁরা চিঠি দিতে পারেন। সেখানে জনা পঞ্চাশেক বিধায়কের নাম থাকতে পারে। তবে নেত্রীর তরফে।ড্যামেজ কন্ট্রোলে অনেককে আসরে নামানো হয়েছে। এখন দেখার নেত্রীর আস্থাভাজন ক্রাইসিস ম্যানেজাররা আগামী ২৪ ঘন্টায় কী করতে পারেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*