রোজদিন ডেস্ক :
পাটনায় জনপ্রিয় শিক্ষাবিদ ফয়সাল খানের কোচিং কেন্দ্রে হামলা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। মঙ্গলবার রাতে এই হামলা হয়। ফয়সাল খানের অভিযোগ, হামলাকারীরা তাঁর কোচিং কেন্দ্র লক্ষ্য করে গুলিও চালিয়েছে। সম্প্রতি তাঁর কোচিং এর বেশ কয়েকজন শিক্ষার্থী বিহার পুলিশ নিয়োগ পরীক্ষায় নির্বাচিত হন। এর জন্য প্রতিদ্বন্দ্বী এক কোচিং কেন্দ্রই এই হামলা করেছে বলে তাঁর অভিযোগ। এমনকি তাঁকে বহুবার হুমকি ও দেওয়া হয়েছে। গতকাল রাতে এই হামলা নিয়ে সরব খান স্যার (এই নামেই তিনি সুপরিচিত) প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন৷ তাঁদের কার্যালয় ভেঙেচূরে দেওয়া হয়েছে। কম ফি নিয়ে শিক্ষাদান, বিভিন্ন পরীক্ষায় শিক্ষার্থীদের ভাল ফল ইত্যাদির জন্যই তিনি অন্যদের নিশানা হয়েছেন বলে দাবি করেন।
পুলিশ এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। একজন নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন বলে প্রকাশ৷ পুলিশ এখন অবধি গুলির কথা জানায়নি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Be the first to comment