রোজদিন ডেস্ক :
বলিউডে ইন্দ্রপতন, প্রয়াত হলেন প্রযোজক পহেলাজ নিহালনি। বয়েস হয়েছিল ৭৬৷ আজ তাঁর প্রয়াণে বলিউডে শোকের ছায়া নেমেছে। একাধিক জনপ্রিয় ছবির প্রযোজনা করেছেন। ছিলেন, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের প্রাক্তন চেয়ারম্যান ও। ওই সময় তাঁর রক্ষণশীল মনোভাব নিয়ে সমালোচনা ও হয়। তাঁর বিরুদ্ধে সৃজনশীল স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ও ওঠে। যদিও ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য রক্ষার কথা বলে তিনি নিজের অবস্থান থেকে সরেন নি।
বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা, চাঙ্কি পান্ডে প্রমুখকে তিনিই প্রথম সুযোগ দেন। হাথকড়ি ছবি প্রযোজনার মাধ্যমে তাঁর বলিউডে প্রবেশ। এরপর বহু জনপ্রিয় ছবি তিনি উপহার দিয়েছেন। বেশ কিছুদিন লিভারের কঠিন রোগে ভুগছিলেন, আজ শেষ নিশ্বাস ফেলেন৷

Be the first to comment