রোজদিন ডেস্ক :
গ্রন্থাগারে বই নেই, আছে শুধু মদের বোতল! এমনই ঘটনা সামনে আসতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারের কপাটহাটে। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই ওই গ্রন্থাগারে বই এর বদলে মদের বোতল মজুত করার অভিযোগ উঠেছিল। পালাবদলের পর গতকাল গভীর রাতে বিজেপি কর্মী সমর্থকরা ওখানে অভিযান করেন। বাইরে থেকে তালা দেওয়া থাকায় আদতে ভিতরে কি থাকে, তা নিয়ে এলাকাবাসীর মনে দীর্ঘদিন সংশয় থাকলেও প্রকাশ্যে কেউ মুখ খোলার সাহস পাননি। গতকাল রাতে বিজেপি কর্মী সমর্থকরা বাইরের তালা ভেঙে ভিতরে যেতেই সবার চোখ চড়কগাছ! গ্রন্থাগারে বই নেই, আছে শুধু মদের বোতল, কার্টন ইত্যাদি। খবর পেয়ে পুলিশ গিয়ে তা বাজেয়াপ্ত করে।
অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ পুরো বিষয় খতিয়ে দেখছে।

Be the first to comment