১০টা

Spread the love
  1. বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং সুনীল বনসলের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করে বিজেপি সদর দপ্তর ছেড়ে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বৃহত্তর কলকাতা কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে। যাঁরা বিল্ডিং প্ল্যান অনুমোদন করেন, তাঁরা জানেন যে কোনও বিল্ডিং প্ল্যানে এক-তৃতীয়াংশ সবুজ রাখতে হয়। কিন্তু সেই নিয়ম মানা হয় না। ইকো ক্লাব তৈরি করলে আর্থিক সহায়তা রাজ্য সরকারের পক্ষে দেওয়া হবে।
  3. সাংবাদিক বৈঠকে পদত্যাগের ঘোষণা। ফিরহাদ বলেন,  চেয়ারের অসম্মান করতে পারি না। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। এ ভাবে হয় না।
  4. দক্ষিণ কলকাতার অন্যতম নামজাদা সুরুচি সংঘে আছড়ে পড়ল জনরোষ। তালা ভেঙে ভাঙচুর উত্তেজিত জনতার।
  5. তৃণমূল পরিচালিত সিঙ্গুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ। জামা ধরে টানাটানি করা হলো, উঠল চোর স্লোগানও। পুলিশ এসে পরিস্থিতি সামলায়।
  6. তোলাবাজি, আগ্নেয়াস্ত্র, মারধর-সহ একাধিক অভিযোগে মহিষাদল বিধানসভার হলদিয়া উন্নয়ন ব্লকের তৃণমূল সভাপতি অশোক মাইতিকে আটক করলো সুতাহাটা থানার পুলিশ।
  7. পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে ইস্তফা দিলেন উত্তম বারিক। মেদিনীপুরের ডিভিশনাল কমিশনারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন পটাশপুরের প্রাক্তন বিধায়ক।
  8. মেখলিগঞ্জ পুরসভা হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেসের। পুরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি-সহ ৬ জন কাউন্সিলার কংগ্রেসে যোগদান করলেন।
  9. শিলিগুড়ির অরবিন্দ পল্লীতে বহুতলে শুক্রবার সকালে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুইটি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই।
  10. বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক মহিলার। তাঁকে বাঁচাতে গিয়ে মারা গেলেন এক যুবকও। মৃতদের নাম চম্পা দাস (৫০) ও ভোলা ঘোষ (৪০)। নদিয়ার চাপড়া থানার শোনপুকুর দাসপাড়া এলাকার ঘটনা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*