১০টা

Spread the love
  1. দীর্ঘ অপেক্ষার অবসানের পর বাংলায় চালু হচ্ছে কেন্দ্রের ‘আয়ুষ্মান যোজনা’। বাংলায় ১ লক্ষ ৪৬ হাজার পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন। ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যের ক্ষেত্রে এই সুবিধা মিলবে। আজ শুভেন্দু অধিকারী MOU স্বাক্ষর করেন।
  2. কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার, স্মিতা পান্ডেকে পুর-প্রশাসক হিসেবে নিয়োগ করা হলো।
  3. ফের দিল্লিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক বসল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে। সেই বৈঠকে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  4. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর যে ডিম ছুড়ে আক্রমণ করা হয়েছে, সেই কথা ইন্ডিয়া জোটের বৈঠকে গিয়ে বলে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  5. সোমবার দ্বিতীয়বারের জন্য হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে রয়েছেন তিনি। সিআইডি-র আধিকারিকরা ফের নোটিস দিতে যান অভিষেকের বাড়িতে। এই নিয়ে তৃতীয় নোটিস দেওয়া হল।
  6. সোমবার, উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান- সহ মোট ২১ জন তৃণমূল কাউন্সিলার পদত্যাগ করলেন। ওই পুরসভায় মোট ৩৫টি আসন রয়েছে।
  7. হাওড়ার শ্যামপুরে তৃণমূল নেতাকে নেড়া করে কোমরে দড়ি বেঁধে ঘোরানোর ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। দুর্নীতির অভিযোগে সন্ন্যাসী মান্না ও ১০০ দিনের কাজের সুপারভাইজ়ার উমারানি মান্নাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
  8. ইজ়রায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বেইরুটের দক্ষিণাঞ্চলে ইজ়রায়েলি বিমান হামলার পরেই এই আক্রমণ।
  9. ট্রাম্পের পরামর্শ পাত্তা দিলেন না ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ভোরে ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে একযোগে হামলা চালাল ইজ়রায়েলি সেনা।
  10. সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*