ওমানে মার্কিন হানায় তিন ভারতীয়র মৃত্যু, প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুল গান্ধী, খড়গের

Spread the love

রোজদিন ডেস্ক: ওমান সাগরে মার্কিন হানায় তিন ভারতীয়র মর্মান্তিক মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের শীর্ষ নেতারা।
রবিবার রাহুল গান্ধী সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রীকে ফের “কম্প্রোমাইজড পি এম ” বলে ধিক্কার জানান। বলেন, তিন ভারতীয় নাবিককে হত্যা করেও ওরা কোন ক্ষমা চায়নি। আমেরিকা এখনও শুধু নির্দেশই দিয়ে যাচ্ছে। তাদের নির্দেশ অমান্য করা যাবে না বলে হুঁশিয়ারি ও দিয়েছে।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও এই বিষয়ে প্রধানমন্ত্রীর নীরবতা নিয়ে তীব্র সমালোচনা করেন। দেশ ঝুঁকবে না বলে প্রধানমন্ত্রী র বক্তব্য নেহাতই কথার কথা বলে মনে করেন।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও এই বিষয়ে প্রধানমন্ত্রীর ভূমিকা র তীব্র নিন্দা করেন।
জি-৭ এর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী এখন ফ্রান্সে। আগামী বুধবার মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওখানে তাঁর দেখা, কথা হওয়ার সম্ভাবনা আছে। আমেরিকার দাদাগিরি নিয়ে প্রধানমন্ত্রী তাঁকে কিছু বলেন কিনা সারা দেশ এখন সেদিকে তাকিয়ে বলে কংগ্রেস শীর্ষ নেতারা মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*