পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. মঙ্গলবার কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘বিগত সরকারের আমলে অনেক টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু কাজ হয়নি। দুর্নীতিই হয়েছে। আমরা এখানে এমন উন্নয়ন করবে যে তাক লেগে যাবে। আমি এখানে ঘুরতে আসব না। কাজের জন্যই আসব।’
  2. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ১ জুলাই থেকে ১২৫ দিনের কাজ পাবে পাহাড়বাসী। আগে রাজ্যে নেগেটিভ সরকার ছিল। এ বার পাহাড়ে আর শিক্ষক দুর্নীতি হবে না। শীঘ্র পুলিশে নিয়োগ হবে। ইইআর ও পুলিশে চাকরি পাবেন পাহাড়ের ছেলেমেয়েরা। পাহাড়ের জনজাতিরা রেশনে বিশেষ ভর্তুকি পাবেন। বিদ্যুতেও ভর্তুকি পাবে পাহাড়।
  3. ভাঙড় বিস্ফোরণে মামলায় চার্জশিট জমা করল এনআইএ। মামলার তদন্ত ভার হাতে নেওয়ার ৮৭ দিনের মাথায় ৬৫ পাতার চার্জশিট জমা দেওয়া হয় আদালতে।
  4. মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষও। ভবানীপুরের বিধানসভার ভোটের ফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন দায়ের করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
  5. তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতন-এ পৌঁছয় পুরসভার কর্মীরা। বিল্ডিংয়ের ভিতরে মাপজোপ করছেন তাঁরা।
  6. মঙ্গলবার সকালে তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলামকে আটক করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ।
  7. নার্সিং ছাত্রীদের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে লুকিয়ে ভিডিয়ো করার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য রামপুরহাট হাসপাতাল সংলগ্ন ছেতুনি মাঠপাড়ায়। সোমবার রাত্রে অভিযুক্তকে ধরে স্থানীয় ক্লাবের ছেলেরা। পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
  8.  সোমবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরনোর সময়ে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ে দুই জন।  রাতেই কালীঘাট থানায় দিয়ে অভিযোগ দায়ের করেছিলেন কুণাল। তারপরে মঙ্গলবার দুই অভিযুক্ত চন্দন ও রবিকে গ্রেপ্তার করল কালীঘাট থানার পুলিশ।
  9. চার বস্তা গাঁজা উদ্ধারের পাশাপাশি দুই পাচারকারীকে আটক করল ঝাড়গ্রাম থানার পুলিশ। পেঁয়াজের বস্তার আড়ালে রাখা ছিল গাঁজার বস্তাগুলি। জানা গিয়েছে, উদ্ধার হওয়া ওই গাঁজার বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।
  10. দুষ্কৃতীমূলক কাজকর্ম ও আগ্নেয়াস্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগে এ বার তৃণমূলের এক যুবনেতাকে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতের নাম রাজ যশোহারা।
  11.  মারধোর, জবরদখলের অভিযোগে গ্রেপ্তারির পরে ফুলিয়ার তৃণমূল নেতা নীলরতন ঘোষকে কোমরে দড়ি পরিয়ে ঘোরানোর দাবি করলেন স্থানীয়রা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়াতে।
  12. গ্রেপ্তার হলেন মেদিনীপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুসময় মুখোপাধ্যায়। সোমবার রাত্রে কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ১৬ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে এলাকাবাসী অভিযান চালিয়ে প্রচুর ত্রাণ সামগ্রী, ত্রিপল, ব্যাঙ্কের পাস বই, ভোটার কার্ড আরও অন্যান্য নথি উদ্ধার করা হয়েছে।
  13. এখন থেকে সব ধরনের সিরাপ, কাশির সিরাপ-সহ, আর ওভার-দ্য-কাউন্টার (ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া) পাওয়া যাবে না। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, প্রেসক্রিপশন ছাড়া কাফ সিরাপ-সহ কোনও ধরনের সিরাপই বিক্রি করা যাবে না।
  14. দক্ষিণ-পূর্ব রেলের মৌড়িগ্রাম স্টেশনে দিনের আলোয় এক ব্যক্তিকে ছুরি মেরে খুন করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এই রক্তাক্ত ঘটনা ঘটে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  15. প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে দেওয়া কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ শতদ্রু দত্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*