কর্মরত শিক্ষকদের টেট কেন? প্রতিবাদে সরব শিক্ষক মহল

Spread the love

রোজদিন ডেস্ক : 
কর্মরত শিক্ষকদের টেট দেওয়া বাধ্যতামূলক করার বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সমাবেশ হল। একাধিক শিক্ষক সংগঠন রাজ্যে দলমত নির্বিশেষে “টেট অ্যাফেক্টেড টিচারস” গড়ে তুলেছেন। গতকাল তাঁদের পক্ষে এক সমাবেশে এর প্রতিবাদ মিছিল, সমাবেশ হয়।
আনন্দ হান্ডা, অশোক রুদ্র, বাসুদেব দাস, প্রসেনজিৎ দাশগুপ্ত প্রমুখ এর নেতৃত্বে ছিলেন৷ তাঁরা রাজ্যের নতুন সরকারকে এই সমস্যা নিয়ে অবিলম্বে হস্তক্ষেপের আর্জি জানান। এই বিষয়ে নির্বাচনের আগে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর আশ্বাসের উল্লেখ করেন তাঁরা।
পরে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী প্রমুখকে এই নিয়ে দাবিপত্র পেশ করেন।
দীর্ঘ দিন শিক্ষকতা করার পর টেট দিয়ে নিজেদের যোগ্যতা প্রমাণ করাকে তাঁরা অবমাননা বলেই মনে করেন।
সারা দেশেই এই নিয়ে উদ্বেগ ছড়িয়েছে, আন্দোলন হচ্ছে বলে আনন্দ হান্ডা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*