তৃণমূল ছাড়লেন ‘দিদির প্রিয় বালু’, দলের সব পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের

Spread the love

প্রতিবেদন: দলের আরও একা হয়ে পড়লেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ছাব্বিশের নির্বাচনী যুদ্ধে হেরে গিয়ে নিজের দলেই কার্যত কোণঠাসা মমতা। এবার তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন ‘দিদির প্রিয় বালু বা জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার দলের সব পদ থেকে ইস্তফা দিলেন তিনি। কয়েকদিন আগে নির্বাচনের প্রচারে গিয়ে যাকে বড়সড় সার্টিফিকেট দিয়েছিলেন নেত্রী, এবার দলের যাবতীয় পদ ছাড়লেন সেই জ্যোতিপ্রিয়। গত শনিবারই জ্যোতিপ্রিয়কে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়েছিল। সপ্তাহ পেরনোর আগেই ইস্তফা দিলেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যেই ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। ইস্তফা নিয়ে প্রাক্তন মন্ত্রী বলেন, আমার প্রচুর সুগার, কিডনি খারাপ। এই অবস্থায় দলের কোনও কাজকর্মে আমি এখন যুক্ত থাকতে পারছি না। তাই সব পদ ছেড়ে দিলাম। ১৯৯৮ সালে তৃণমূলের জন্ম থেকেই দলের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াইয়ের সঙ্গী তিনি। বিধায়ক-মন্ত্রিত্ব সবই পেয়েছেন। পরে রেশন দুর্নীতিতে হাজতবাস করেন।

দুর্নীতির অভিযোগে জেলখাটা বালুকে এবারও টিকিট দিয়েছিলেন মমতা। যদিও জিততে পারেননি। তারপর থেকে আর সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি জ্যোতিপ্রিয়কে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*