পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আদি বাড়ি ওডিশার ময়ূরভঞ্জের পাহাড়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার রাষ্ট্রপতির জন্মদিন উদযাপনেই সেখানে যান প্রধানমন্ত্রী।
  2. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মোদীকে উত্তরীয় পরিয়ে সম্মান জানালেন। উপহার হিসেবে তাঁর হাতে তুলে দিলেন বাবা তারকনাথের ছবি, দুর্গামূর্তি, রসগোল্লা ও জলভরা সন্দেশ।
  3. জয় বাবা তারকনাথকে স্মরণ করে বক্তৃতা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বললেন, বাংলায় বাতাসে এখন নতুন সুগন্ধ। সব বাঁধন থেকে মুক্ত হয়ে গিয়েছে বাংলা, বাংলার গৌরব ফিরে আসা শুরু হয়েছে।
  4. যখন পুরো বাংলাকে পাকিস্তানের অংশ করার চেষ্টা হচ্ছিল, তখন কংগ্রেস ওই ষড়যন্ত্রকারীদের সামনে আত্মসমর্পণ করেছিল। সেইসময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের চেষ্টায় হিন্দুরা জমি পেয়েছেন। স্পষ্ট বলেছিলেন যে পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অংশ করা যাবে না।
  5. একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার ২৩তম কিস্তির টাকা দেওয়ার সূচনা করলেন প্রধানমন্ত্রী
  6. পশ্চিমবঙ্গ দিবসে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ৬ জুলাই শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্ম-জয়ন্তী। সাড়ম্বরে পালন করা হবে।
  7. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পৈত্রিকভিটা ক্রয় করে লাইব্রেরি বানাব, স্মৃতিসৌধ বানাব। শ্যামাপ্রসাদকে শ্রদ্ধা জানিয়ে মূর্তি হবে বাংলায়।
  8.  ৪৪০ কোটির তহবিল ফ্রিজ। তিনটে ব্য়াঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করল পুলিশ। তোলা যাবে না টাকা। তৃণমূলে এই অ্যাকাউন্টগুলিতেই কাটমানি, দুর্নীতির টাকা জমা পড়েছে, দাবি বিদ্রোদীদের।
  9. অভিষেকের চার্টার্ড ফ্লাইটে দিল্লি যাওয়া নিয়েও বিতর্ক বাড়ছে। তৃণমূলের অন্দরেই প্রশ্ন উঠছে। এবার দলের সেকেন্ড ইন কম্যান্ডকে খোঁচা দিলেন ডেবরার প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
  10. ৩০ মিনিট শোভনদেবের বাড়িতে সিআইডি। সই জালিয়াতি কাণ্ডে শোভনদেবের বাড়িতে চলে জিজ্ঞাসাবাদ। ২০০ শতাংশ সহযোগিতা করেছেন বলে দাবি বর্ষীয়ান রাজনীতিকের।
  11. NEET পরীক্ষার্থীদের জন্য স্পেশাল ট্রেন দিল পূর্ব রেল। আসানসোল ডিভিশনের অণ্ডাল-সাঁইথিয়া শাখায় একটি মেমু স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও ২২৩২১ হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস আসানসোল ডিভিশনের অন্তর্গত সমস্ত স্টেশনগুলিতেই থামবে। ০৫৫৭৩ সরাইগর – দেওঘর এক্সপ্রেস বাঁকা দেওঘর শাখার সমস্ত স্টেশনে থামবে।
  12. বাসন্তীতে ফের রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশের যৌথ অভিযানে বাসন্তীর পেটুয়াখালি এবং শিমুলতলা এলাকায় তল্লাশি চালিয়ে মোট ১৪টি দূরপাল্লার আগ্নেয়াস্ত্র এবং ৯৫ রাউন্ড তাজা কার্তুজ বাজেয়াপ্ত করেছে এসটিএফ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাফর শেখ এবং শওকত গায়েন নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
  13. দিঘায় স্পিড বোটের ধাক্কায় মৃত্যু পর্যটকের। মৃতের নাম শেখ বাপন। তিনি বর্ধমানের বাসিন্দা।
  14. উত্তরবঙ্গে কালও মুষলধারায় বৃষ্টির আভাস। কাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। কাল দার্জিলিং, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা। সোমবারের পর বৃষ্টির তীব্রতা কমবে উত্তরবঙ্গে।
  15.  শুক্রবার রাতেই সংঘর্ষবিরতির পথে হেঁটেছিল ইজ়রায়েল এবং ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হেজ়বোল্লা। কিন্তু এই সমঝোতাও টিকল না। সংঘর্ষবিরতির তোয়াক্কা না করে আবার লেবাননে হামলা চালিয়ে দিল ইজ়রায়েল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*