পাকিস্তানে বিস্ফোরণের বলি সাত, আহত তিন

Spread the love

রোজদিন ডেস্ক : 
উত্তর পশ্চিম পাকিস্তানে পথের ধারে বোমা বিস্ফোরণে সাত জন নিহত ও তিন জন আহত হয়েছেন। সূত্রের খবর, একটি যানকে লক্ষ্য করে প্রথম বোমাটি ছোঁড়া হয়, দ্বিতীয় বোমাটি ছোঁড়া হয় যাঁরা আগের বোমায় আক্রান্ত দের উদ্ধার করতে যাচ্ছিলেন৷
ভয়ংকর এই আক্রমন হয় খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায়৷ প্রথম বিস্ফোরণটি পাঁচ জনের প্রাণ কাড়ে। দ্বিতীয় বোমার আক্রমণে দুজন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। তিনজন বিস্ফোরণে আহত হন। এই ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি চলছে।
এখন অবধি কোন গোষ্ঠী এই আক্রমণের দায় নেয়নি। তবে এর নেপথ্যে পাকিস্তানি তালিবানরা আছে বলে সন্দেহ করা হচ্ছে। এর আগে তারা পাকিস্তানে এই ধরনের একাধিক আক্রমণ করেছে।
রাষ্ট্রপতি আসিফ আলি জারদারি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি নিহতদের পরিবারকে গভীর সমবেদনা জানান। তিনি দেশের ভিতরে ও বাইরে যাঁরা এই সব জঙ্গিদের আশ্রয়, অর্থ সহায়তা করছেন, তাঁদের কড়া হুঁশিয়ারি দেন৷
গত কয়েক বছরে পাকিস্তানে একের পর এক সন্ত্রাসবাদী হানা হয়েছে। এর বেশির ভাগের নেপথ্যে ছিল পাকিস্তানি তালিবান, যারা তেহরিক-ই-তালিবান বা টিটিপি হিসাবে পরিচিত।
২০২১-এ কাবুলের দখল নেওয়া আফগানিস্তানের তালিবানের সঙ্গে এদের যোগ আছে বলে মনে করা হয়। বহু টিটিপি নেতা ও যোদ্ধারা সীমান্তের ওপারে গিয়ে আশ্রয় নেয় বলে পাকিস্তানের অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*