বিধানসভায় কংগ্রেসের নেতা জুলফিকার আলি

Spread the love

রোজদিন ডেস্ক : 
প্রবল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে বিধানসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেসের দুই বিধায়ক নির্বাচিত হয়েছেন। গত নির্বাচনের শূন্যের গেরো কাটিয়ে এবার বিধায়ক হয়েছেন জুলফিকার আলি (রানিনগর) ও মোতাব শেখ (ফরাক্কা)। আজ জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বিধানসভায় জুলফিকার আলি-কে দলের পরিষদীয় নেতা ও মোতাব শেখ-কে সহ নেতা করা হয়েছে বলে জানান।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের অনুমোদনক্রমে তাঁদের এই পদে নিয়োগ করা হোল।
প্রদেশ কংগ্রেস সূত্রে এই খবর জানা যায়। দুই বিধায়কই মুর্শিদাবাদ থেকে বহুমুখী লড়াইয়ে জিতে আসায় খুশি দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*