রোজদিন ডেস্ক :
সমুদ্র নগরী দিঘায় আজ স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন এক পর্যটক। বর্ধমানের বাসিন্দা শেখ বাপন বন্ধুদের সঙ্গে দিঘায় বেড়াতে এসেছিলেন। আজ সমুদ্রে স্নানের সময় আচমকা একটি দ্রুতগতির স্পিড বোট তাঁকে ধাক্কা মারে৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় তাঁর বন্ধু সহ পর্যটক মহলে শোকের ছায়া নামে।

Be the first to comment