রোজদিন ডেস্ক: কলকাতা সহ রাজ্যকে দূষণ, আবর্জনা মুক্ত করতে কড়া আর্থিক জরিমানার নিদান দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
সমাজ মাধ্যমে তিনি জানান,আগামী ১ জুলাই থেকে উত্তরবঙ্গের কয়েকটি পুরসভা এলাকায় এই ধরনের উপদ্রবের ( যত্রতত্র থুথু ফেলা, প্রকাশ্যে মল মূত্র ত্যাগ, আবর্জনা ফেলা, প্লাস্টিক ব্যবহার ইত্যাদি) বিরুদ্ধে তাঁরা জরিমানা আরোপ করবেন। ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের সর্বত্র এই ব্যবস্থা চালু হবে। অগ্নিমিত্রা পাল বলেন, তাঁদের মূল উদ্দেশ্য হোল পরিচ্ছন্ন শহর, সুস্থ সমাজ গড়ে তোলা, ও সর্বোপরি নাগরিক দের জীবন যাত্রার মান আরও উন্নত করা।
সূত্রের খবর, কেউ সরকারি নির্দেশ না মানলে অভিযুক্তদের ১০০ ও ২০০ টাকা জরিমানা করা হবে।
এবং অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এই জরিমানা নেওয়ার কাজ চলবে।
সোমবার কলকাতা র অন্যতম ব্যস্ত গড়িয়াহাট বাজারে সরেজমিনে আচমকা পরিদর্শনে যান অগ্নিমিত্রা পাল।
সেখান কার পরিস্থিতি দেখে প্রকাশ্যেই ক্ষোভ ব্যক্ত করেন।
জানিয়ে দেন সব কিছু পরিচ্ছন্ন, সুশৃঙ্খল করতে হবে।
আগামী ১৫ দিনের মধ্যে ফের আসবেন বলে হুঁশিয়ারি দিয়ে যান।

Be the first to comment