- আগামী পাঁচ বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে একটি ‘ইনস্টিটিউট অফ এক্সেলেন্স’-এ উন্নীত করা হবে বলে সোমবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। এই কাজের জন্য ভারত সরকার ১,০০০ কোটি এবং রাজ্য ২০০ কোটি টাকা সহায়তা প্রদান করবে।
- ১১৭ বছরের পুরনো ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ-কে আবার সচল করতে উদ্যোগী হয়েছে সরকার।
- দ্রুত বদলাতে থাকা জলবায়ু পরিস্থিতির মোকাবিলায় ‘স্টেট অ্যাকশন প্ল্যান অন ক্লাইমেট চেঞ্জ’–এ ২০০ কোটি টাকা বরাদ্দ করা হলো রাজ্য বাজেটে।
- রাজ্য বাজেটে হুগলির বলাগড়ের জিরাটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক ভিটেতে ১২৫ ফুট উঁচু নতুন মূর্তি নির্মাণ, পুরোনো বাড়ির আমূল সংস্কার ও আশপাশের এলাকার সৌন্দর্যায়নের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করল নতুন সরকার। বাজেট ঘোষণা অনুযায়ী, শ্যামাপ্রসাদের স্মরণে তৈরি হবে একটি পার্ক, গ্রন্থাগার এবং স্মারক।
- কাঁকুড়গাছি ভিআইপি মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাত জোড়া দোকান দেখে ক্ষুব্ধ মন্ত্রী। দোকানের জন্য নির্দিষ্ট জায়গা ছেড়ে বাড়তি জায়গায় দোকান এক্সটেনশন নয় বলে হুঁশিয়ারি মন্ত্রীর।
- সব্যসাচী দত্ত-ঘনিষ্ঠ নদীয়ার তৃণমূল নেত্রী তথা নদিয়া জেলা পরিষদের সদস্য বীণা ভৌমিক সাহার বাড়ি থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ সোনা। সোমবার রাতে নদিয়ার তেহট্টের নাজিরপুরের বাড়ি থেকে প্রায় তিন কেজির ওপরে সোনা উদ্ধার হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে।
- লখনৌয়ের আলিগঞ্জ কোচিং সেন্টার ও কর্মাশিয়াল বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের জন্য দুই সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে যোগী ইঞ্জিনিয়ার গৌরব কুমার, অনিল কুমার ও প্রমোদ কুমার এবং ফায়ার সেফটি অফিসার কমলেন্দ্র কুমার—এই চার আধিকারিককে সাময়িকভাবে বরখাস্ত করারও নির্দেশ দিয়েছেন।
- হুগলির তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা এক সময়ের দাপুটে তৃণমূল নেতা স্বপন সামন্তকে একের পর এক ডিম ছোড়ার পরে গলায় জুতোর মালা পরিয়ে প্রকাশ্য রাস্তায় ঘোরানো হলো। তারপরে ওই প্রবীণ তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস করানো হয় বলে অভিযোগ।
- অন্ধ্রপ্রদেশের আনাকাপাল্লে জেলায় প্লাস্টিক ও কার্বন তৈরির কারখানায় মঙ্গলবার সকালে আগুন লেগে দুই শ্রমিক ঝলসে মারা গিয়েছেন।
- কাতারের শিল্পনগরী রাস লাফানের গ্যাস সরবরাহ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ হয়। ঘটনায় মৃত্যু হয় ১৩ জনের। তাঁদের মধ্যে ১২ জনই ভারতীয় বলে জানিয়েছে সেদেশের প্রশাসন। ঘটনায় শোকপ্রকাশ করেছে ভারতীয় দূতাবাস।

Be the first to comment