রোজদিন ডেস্ক :
বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটি( পিএসি) গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
তৃণমূলের তুমুল বিভাজনের মধ্যে এবার এই পিএসি চেয়ারম্যানের পদ কে পাবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে। বিধানসভার রীতি অনুযায়ী বিরোধী দলের এই পদ পাওয়ার কথা। যদিও প্রাক্তন সরকারের আমলে এই রীতি মানা হোত না বলে অভিযোগ।
এবার তৃণমূলের ৮০ জন বিধায়ক থাকলেও তা দু ভাগ হয়ে গেছে। বিরোধী নেতা ঋতব্রত ব্যানার্জি নেতৃত্বাধীন তৃণমূলের পক্ষেই এখন পাল্লা ভারী। ৬৫ জন বিধায়ক তাঁদের পক্ষে আছেন বলে দাবি তাঁদের।
অন্যদিকে মমতাপন্থীদের সংখ্যা ক্রমেই কমছে। এই পরিস্থিতিতে পিএসি চেয়ারম্যান পদের দখল নিয়ে তৃণমূলের উভয় পক্ষই জোর চেষ্টা করবেন বলে খবর।
আগামী ৫ জুলাই এই সংক্রান্ত নির্বাচন হতে পারে।
বিধানসভায় সব কমিটির মধ্যে পিএসি সব থেকে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ। ২০ সদস্যের এই কমিটি তে সরকার, বিরোধী সব বিধায়করা থাকেন।

Be the first to comment