- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, তারাতলায় প্ল্যান থাকলেও নজরদারি ছিল না। গার্ডেনরিচে তো প্ল্যানে ছিল না। একের পর এক দুর্ঘটনা এড়াতেই এই ব্যবস্থা। তারাতলার গোডাউনের আর্কিটেক্ট ও ডিজ়াইনারকে ব্ল্যাক লিস্ট করা হলো। এর পরে এমন অভিযোগ এলে এ ভাবেই ব্ল্যাক লিস্ট করা হবে।
- তৃণমূল সরকারের পাপের ফলেই তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়েছে বলে দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই ‘পাপ’–এর বিচারের ক্ষেত্রে জ়িরো টলারেন্সের বার্তা দিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিধানসভায় বলেন, ‘ছাড়াছাড়ির কোনও সিন নেই।’
- পশ্চিমবঙ্গে স্পেশাল ইনটেনসিভ রিভিশন ২০২৬ প্রক্রিয়ার নামে প্রায় ২৭ লক্ষ মানুষের নাম খামখেয়ালীভাবে বাদ দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর রঞ্জন চৌধুরী।
- ৪ জুলাই পর্যন্ত কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নিল কলকাতা পুলিশ। অভিযোগ, টিম ওয়ার্ক করে বিল্ডিং প্ল্যানের অনুমোদন পাইয়ে দিত কালীচরণ।
- নদিয়ার শান্তিপুর থানার ১২ নম্বর জাতীয় সড়কের উদয়পুর এলাকায় শুক্রবার ভোরে একটি আম বোঝাই লরি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় আহত ২ জন।
- রাজনৈতিক হিংসায় মদত, বাড়িঘর ভাঙচুর, কাটমানি নেওয়া-সহ একাধিক অভিযোগে অভিযুক্ত তুফানগঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি সুব্রত দাস ওরফে লিটনের উপর ডিম থেরাপি।
- শুক্রবার সকালে দু’নম্বর ওয়ার্ডের পার ডানকুনি নজরুল উদ্যান সংলগ্ন কবরস্থানের পাশে নর্দমায় সাফাই কর্মীরা পরিষ্কার করতে এসে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পায়।
- তামান্না-হত্যা মামলায় সরকারি আইনজীবীকে সরাল রাজ্য সরকার। তামান্না মামলায় বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হল বিভাস চট্টোপাধ্যায়কে। আগে সরকারি আইনজীবী ছিলেন সুবেদি সান্যাল।
- টাকা তোলার অভিযোগে গ্রেপ্তার করা হলো দাঁতন-১ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মণিশঙ্কর মিশ্রকে। বুধবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দাঁতন আদালতে তোলা হলে বিচারক আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
- বৃহস্পতিবার, মুর্শিদাবাদ পুরসভার তৃণমূলের ১১ জন ও এক জন নির্দল কাউন্সিলার লালবাগ মহকুমাশাসক পূজা মিনার কাছে গিয়ে ইস্তফাপত্র জমা দেন।
- চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণায় অভিযুক্ত আশিক কাজী ইমামকে হাওড়া থেকে গ্রেফতার করল পুলিশ। এই ঘটনায় আর এক অভিযুক্ত মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি সুজয় হাজরা ইতিমধ্যেই জমি দুর্নীতি ও বেসরকারি হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় জেল হেফাজতে রয়েছেন।
- সেবক শিবমন্দিরে ধসের জেরে এখনও খোলেনি ১০ নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিমগামী যান চলবে বাগরাকোট হয়ে। সিকিম ও কালিম্পংগামী যান শিলিগুড়িতে নামবে গরুবাথান হয়ে।
- উত্তরপ্রদেশের আশমলি থানা এলাকায় শুক্রবার ভোর চারটে নাগাদ মহরমের শোভাযাত্রায় থাকা একটি ট্রাক্টর বাঁক নেওয়ার সময়ে রাস্তার ধারের বিদ্যুতের ট্রান্সফরমারে ধাক্কা মারে। তড়িদাহত হয়ে মারা যায় ১৭ বছর বয়সি এক কিশোর। গুরুতর জখম হন দু’জন।
- বৃহস্পতিবার গভীর রাতে রামগড়-বোকারো সড়কে একটি যাত্রীবাহী গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যায় দু’টি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭ জনের। আহত যাত্রীকে রামগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
- নাগা উপজাতির লোকজনকে অপহরণ করে খুন করা যে তাদের ‘বড় ভুল’ তাও প্রকাশ্যে স্বীকার করেছে তারা। ওই হত্যার দায় স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে কুকি-জ়ো কাউন্সিল

Be the first to comment