২১ জুলাই পালনে মনীশ গুপ্ত ফাইল প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে পালাবদলের পর এবার ২১ জুলাই কর্মসূচি পালনে “মনীশ গুপ্ত ফাইল” প্রকাশের দাবি করলো প্রদেশ কংগ্রেস।
আজ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ১৯৯৩ সালের ২১ জুলাই যুব কংগ্রেসের সমাবেশে তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, ওই দিনের ঘটনা প্রবাহ, প্রশাসনিক সিদ্ধান্ত ও গুলিচালনার নেপথ্যের প্রকৃত সত্য জানার অধিকার রাজ্যবাসীর আছে। তাই সম্পুর্ন স্বচ্ছতার স্বার্থে ও সত্য উদঘাটনের জন্য তিনি মনীশ গুপ্ত ফাইল অবিলম্বে জন সমক্ষে প্রকাশের দাবি জানান।
উল্লেখ্য, রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে পরিবর্তনের সরকারে মন্ত্রী হয়েছিলেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। তিনিই যাদবপুরে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ২০১১ সালে পরাজিত করেন।
দীর্ঘদিন বাদে ১৯৯৩ সালের ২১ জুলাই-এ তাঁর ভূমিকা নিয়ে বিতর্ক উসকে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি।


এবার প্রদেশ কংগ্রেস শহিদ মিনারে দিনটি পালনের কর্মসূচি নিয়েছে। শুভঙ্কর সরকার জানান, এই কর্মসূচি সাফল্যের সঙ্গে পরিচালনার ভার প্রবীণ নেতা অমিতাভ চক্রবর্তীকে অর্পণ করা হোল। তাঁকে প্রধান আহবায়ক করেছেন তিনি। অমিতাভ চক্রবর্তীর নেতৃত্বে
খুব শীঘ্রই একটি আয়োজক কমিটি গঠিত হবে। এই কর্মসূচি শুধু শহিদদের স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপনই নয়, এটি সংবিধান রক্ষা, ছাত্র যুবদের ভবিষ্যৎ সুরক্ষা, শ্রমজীবী মানুষের পাশে থাকা, বেলাগাম মুল্যবৃদ্ধি ও বেকারত্বের বিরুদ্ধে কংগ্রেসের ধারাবাহিক সংগ্রামের অঙ্গীকার বলেও শুভঙ্কর সরকার জানান।


আগামী ২৯ জুন দলের জাতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল দুদিনের সফরে কলকাতা আসছেন। দলের সাংগঠনিক বিষয়ে তাঁদের আলোচনা হবে।
কংগ্রেসের উদ্যোগে দেশব্যাপী শিক্ষা নিয়ে যে “ছাত্রো কি গুঞ্জ” আন্দোলন কর্মসূচি হচ্ছে তা পূর্ণ সমর্থন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*