- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, অভিন্ন দেওয়ানি বিধি চালু হবেই। পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড আনবে আপনাদের সরকার। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে।
- এবার গুন্ডা দমনে বিল আনতে চলেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় পেশ হবে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোস্যাল অ্যাকটিভিজ বিল, ২০২৬’।
- তারাতলা বিপর্যয়ের পরই সব নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অডিটের পরই হবে নির্মাণকাজ শুরু করা যাবে। অডিটের আওতায় রয়েছে দক্ষিণ দমদম, বরানগর, কামারহাটি পুরসভা।
- মন্ত্রী শঙ্কর ঘোষ পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার উত্তম বাড়ুই। তাঁর বিরুদ্ধে বেআইনি বালি সিন্ডিকেট করার অভিযোগ রয়েছে।
- তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ১৬। মারা গেলেন খালেক সর্দার, চিকিৎসাধীন ছিলেন তিনি। এখন চিকিৎসাধীন ১৫ জন।
- তারাতলা বিপর্যয়ের প্রতিবাদ জানিয়ে কালীঘাট তৃণমূল ত্যাগ করলেন কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে।
- শুক্রবার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইভাবে, আগামী ৩ জুলাই রাত ৮ টা থেকে ৬ জুলাই সকাল ৮ টা পর্যন্ত চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখা হবে।
- স্ত্রী বিভাবতী টুডু বাঁকুড়া জেলা পরিষদের তৃণমূল সদস্যা। স্বামী গৌর টুডু এলাকার দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত। আর সেই সুবাদে প্রভাব খাটিয়ে ২০১৬ সালে স্থানীয় একটি স্কুলের জায়গা দখল করে নিজেদের প্রাসাদোপম বাড়ি তৈরির অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। রাজ্যে পালাবদলের পরে এ বার সেই দম্পতিকে বাড়ি খালি করার নোটিস ধরালেন বিডিও।
- তুফানগঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি সুব্রত দাস ওরফে লিটনের উপর ডিম থেরাপি।
- শুক্রবার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে দক্ষিণ ফিলিপিন্সের মিন্ডানাও উপকূল এলাকা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.৪।

Be the first to comment