ওবিসি বিল, বিধানসভায় কক্ষত্যাগ ঋতব্রতপন্থী বিধায়কদের

Spread the love

রোজদিন ডেস্ক :

আজ বিধান সভায় ওবিসি সংরক্ষণ নিয়ে জোড়া বিল গৃহীত হয়। অনগ্রসর শ্রেণি কল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ এই বিল পেশ করেন। এই নিয়ে আলোচনার পর আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী বিল নিয়ে ভোটভুটির দাবি করেন। তাঁর দাবি ছিল, কেরলম / তামিলনাড়ু র ধাঁচে এই সংরক্ষণ করা হোক।

ঋতব্রতপন্থী বিধায়করা আজ সভাকক্ষ ত্যাগ করেন। তবে তাঁদের কয়েকজন বিধায়ক সভা কক্ষেই ছিলেন। সব মিলিয়ে তৃণমূল শিবিরে এক অভিনব পরিস্থিতির সাক্ষী হয় বিধানসভা।

বিলের পক্ষে বিজেপির অরিজিৎ বক্সি বক্তব্য রেখে আগের বামফ্রন্ট, তৃণমূল উভয় সরকারেরই সমালোচনা করেন। বিলের বিপক্ষে বলেন ঋতব্রত পন্থী তৃণমূলের বিশ্বনাথ দাস, নওসাদ সিদ্দিকী প্রমুখ।

নতুন বিলে ২০১২ সালের ওবিসি আইন সংশোধন করতে চেয়ে বলা হয়েছে, রাজ্য সরকার ওবিসি কমিশনের সঙ্গে পরামর্শ করে সংরক্ষিত পদের শতাংশ হার ঠিক করবে। সার্বিক ভাবে তা ৫০% এর বেশি হবে না বলেই ইঙ্গিত মিলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*