বারুইপুরের ঘটনা রাজ্যের দুর্ভাগ্য বললেন অধীর চৌধুরী, আগামীকাল যাচ্ছেন ওখানে 

Spread the love

রোজদিন ডেস্ক :

বারুইপুরে বালিকাকে নৃশংসভাবে ধর্ষণ, খুনের ঘটনার তীব্র নিন্দা করলেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সরকার বদল হলেও এখানে নারী নির্যাতন হয় যা রাজ্যের দুর্ভাগ্য বলে তিনি মনে করেন।

আগামীকাল অধীর চৌধুরী মর্মান্তিক ভাবে নিহত বালিকার বাড়ি যাবেন। তাঁর পরিবারের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, বারুইপুরের এই নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছে সারা রাজ্যকেই। দলমত নির্বিশেষে সকলে এর তীব্র নিন্দা করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছেন অপরাধীরা কেউ ছাড়া পাবে না।

আজ তাঁর সঙ্গে কথা বলে অনেকটাই আশ্বস্ত হয়েছেন বালিকার পরিবার। তাঁদের আশা, এর বিচার পাবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*