সন্দেশখালিতে ধর্মান্তরিত করার প্রয়াসের অভিযোগ

Spread the love

রোজদিন ডেস্ক: সন্দেশখালির খ্রিস্টান পাড়ায় ধর্মান্তরিত করতে আসার অভিযোগ উঠেছে বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে। সঙ্গে মদত দিচ্ছে বিজেপি। যাদের নব্য নেতারা এক সময় শেখ সাজাহান, শিবু হাজরাদের দলে ছিল, তাদেরই বেশির ভাগ এখন নব্য বিজেপি বলে অভিযোগ।। সম্প্রতি চার জন ব্যক্তি নিজেদের ধর্মীয় মহারাজ পরিচয় দিয়ে সন্দেশখালির জেলিয়াখালির খ্রিস্টান পাড়ায় যান। অভিযোগ, তাঁরা রায়, মন্ডল, দাস ইত্যাদি পদবিধারীদের হিন্দু হতে বলেন। এই নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।। স্থানীয় মানুষের একাংশের অভিযোগ, একশো বছরের বেশি সময় তাঁরা যে ধর্মে আছেন, তাই থাকবেন।। নতুন করে হিন্দু হবেন না। তাঁদের সম্মিলিত প্রতিবাদ, বাধায় তাঁরা চলে গেলেও এলাকায় চাপা উত্তেজনা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*