সুজন চক্রবর্তী সহ সিপিএম নেতাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ বিজেপি র

Spread the love

রোজদিন ডেস্ক: বারুইপুর গিয়ে নাম না করে তৃণমূল, সিপিএমের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুরের নারকীয় ঘটনার প্রেক্ষিতে অপপ্রচার, সমাজ মাধ্যমে প্ররোচনা,অপরাধ মূলক ষড়যন্ত্র ইত্যাদি অভিযোগে সি পি এম নেতা সুজন চক্রবর্তী সহ চার জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। অভিযুক্ত রা হলেন সুজন চক্রবর্তী, লাহেক আলি, মোনালিসা সিনহা ও সইফুদ্দিন মন্ডল। বিজেপি র স্থানীয় নেতা অরুণ প্রধানের দায়ের করা মামলায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা য় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
উল্লেখ্য, রবিবার বারুইপুরের সূর্যপুরে বালিকার বস্তাবন্দি দেহ উদ্ধারের পর এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে৷ সিপিএম এর নেপথ্যে উস্কানি দিয়েছে বলে বিজেপি র অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*