তৃণমূলের হাতছাড়া হতে চলেছে আরও এক কর্পোরেশন, অনুগামীদের নিয়ে ঋতব্রতর সঙ্গে দেখা করলেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়

Spread the love

প্রতিবেদন: ফের বড় ধাক্কা খেতে চলেছে কালীঘাট তৃণমূল। সব ঠিক থাকলে কলকাতা, বিধাননগরের পর আরও একটি পুরনিগম তাদের হাতছাড়া হতে চলেছে। সেটা আসানসোল। এর মধ্যেই বেহাল পুর পরিষেবা-সহ একগুচ্ছ অনিয়মের অভিযোগে আসানসোল পুরনিগমকে নোটিস ধরিয়েছে খোদ পুর দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি। আর সেই নোটিস পেতেই অনুগামীদের নিয়ে সটান ঋতব্রত শিবিরে হাজির মেয়র বিধান উপাধ্যায়। ঋতব্রতর সঙ্গে সপার্ষদ মেয়রের ছবি সামনে আসতেই তৃণমূলের অন্দরে শুরু হয়ে গিয়েছে জল্পনা। তবে কি এবার বিধান উপাধ্যায়ও বিদ্রোহী শিবিরে? ​ইতিমধ্যেই অশোক রুদ্র-সহ পুরনিগমের ৬ জন কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। পুরবোর্ডে ভাঙন স্পষ্ট। এই আবহে ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে মেনে নিয়ে নতুন ইঙ্গিত দিয়েছেন মেয়র। তবে তিনি প্রকাশ্যে বলেছেন, তিনি তৃণমূলেই আছেন এবং দলের ২১ জুলাইয়ের সমাবেশেও তিনি যোগ দেবেন। তবে যেখানে দলের কর্মীরা ও প্রতীক থাকবে, সেখানেই যাবেন তিনি। এতে নতুন করে বেকায়দায় পড়ল কালীঘাট তৃণমূল। যদিও নোটিসের জবাবে মেয়র ৬ পাতার চিঠিতে সরকারের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। উলটে পুরনিগমে অচলাবস্থার কারণ হিসেবে পুর কমিশনারের অসহযোগিতাকেই দায়ী করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*