পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. বৃহস্পতিবার সকাল ১০-৪৫ নাগাদ আচমকাই তিনি স্বাস্থ্যভবনে নবনির্মিত কন্ট্রোল রুম পরিদর্শনে আসেন। সেখান থেকে বেরোনোর সময়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেন,‘তারাতলার বিপর্যয় দেখিয়ে দিয়েছে, আমাদের ট্রমা কেয়ার পর্যাপ্ত নয়। এক মিনিটে যাতে ২৫০ জনকে পরিষেবা দেওয়া যায়, সেই রকম ট্রমা কেয়ার বানাতে হবে।’
  2. সল্টলেকের বিজেপি অফিসে প্রাক্তন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব।
  3. নদিয়ায় সাত সকালে চিটফান্ড ব্যবসায়ীর বাড়িতে হানা দিলেন গোয়েন্দারা। ব্যবসায়ীর নাম শুভ্রদীপ নাগ। আজ সকালে পাঁচজন ইডি আধিকারিক ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে ওই চিটফান্ড সংস্থার কর্ণধারের ধরনের বাড়িতে হানা দেয়।
  4. ২৫ মাসে বিনিয়োগের টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে এক ভুয়ো বিনিয়োগ সংস্থার তিন ডিরেক্টর-সহ মোট ৬ জনকে গ্রেপ্তার করল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ।
  5. পুরোনো একটি চিটফান্ড মামলায় অন্ডালে ইডির হানা। অন্ডাল স্টেশন সংলগ্ন বাসকা এলাকার বাসিন্দা রাম মল্লিকের বাড়িতে তল্লাশি ইডি আধিকারিকদের।
  6. ভবানীভবনে সিআইডি-র দপ্তরে হাজিরা দিলেন গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর। অভিযোগ, অভিষেকের ডিজে মন্তব্যের পর তাঁর উপরে হামলা হয়েছিল।
  7. দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে বেহাল দশা রাস্তার। নিকাশির হালও বেহাল। এর প্রতিবাদে এবার সরব আম-জনতা। কাউন্সিলর তারক সাহার বাড়ির গেটের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখায়।
  8. নদিয়া জেলার ধানতলা থানা এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ। দেহের উপরে ছড়িয়ে দেওয়া হয় অ্যাসিড। মৃত ব্যবসায়ীর নাম বিকাশ দাস (৪৯)।
  9. কেরলে ভূমিধসে নিখোঁজ ভগবানপুরের যুবক। নিখোঁজ যুবকের নাম রাকেশ গুছাইত। বয়স ২৪। ভগবানপুরের আশুতিয়া গ্রামের বাসিন্দা।
  10. দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান ও প্রাক্তন প্রধান হরিপদ মণ্ডলকে ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র আকার নিয়েছে। অভিযোগ, গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তাঁকে এলাকায় বা পঞ্চায়েত কার্যালয়ে দেখা যাচ্ছে না।
  11. বাংলাদেশের নদীর জলের প্লাবিত রায়গঞ্জের ভাতুন গ্রামপঞ্চায়েতের ভাটোলের বিস্তীর্ণ এলাকা। ক্ষতির মুখে বহু জমি।
  12. গাড়ির ধাক্কায় বন্যপ্রাণীর মৃত্যুর ঘটনা রুখতে পরিবেশ প্রেমীদের তরফে বিশেষ সচেতনতা প্রচার চলল গোরুমারা চেক পোস্টে।
  13. প্রবল বৃষ্টিতে জলমগ্ন নয়ডা। সেক্টর ১৬ থেকে সেক্টর ৩২ সব জায়গাতেই জমে জল। দিল্লির একাধিক স্থানেও বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্ত।
  14. একটানা প্রবল বৃষ্টির মধ্যেই মহারাষ্ট্রের মারাঠাওয়াড় অঞ্চলের নানদেদ, হিঙ্গোলি ও প্রভানি জেলায় ভূমিকম্প।
  15. কর্নাটকে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু সাত জনের। গুরুতর জখম দু’জন। ইয়েল্লাপুর থানার পুলিশ জানিয়েছে, বুধবার রাত দেড়টা নাগাদ উত্তরা কর্নাটক জেলায় আরাবেল ঘাট এলাকায় বালাগড় মোড়ে ৫২ নম্বর জাতীয় সড়কে গাড়ি ও ট্রাকের সংঘর্ষে ওই সাত জন মারা যান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*