১০টা

Spread the love
  1. আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা না পেলেও চিন্তা নেই, তাঁদের জন্য থাকছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। মুর্শিদাবাদে রেজিনগরের সভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  2. অভিন্ন দেওয়ানি বিলের কাজ চলছে। ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি-সোস্যাল অ্যাকটিভিজ বিল, ২০২৬’ ও ‘দ্য ওয়েস্ট বেঙ্গল মেনটেন্যান্স অব পাবলিক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ এ সই করে দিয়েছেন রাজ্যপাল। সোমবার থেকেই দুই বিল আইন হিসাবে বাস্তবিকভাবে কার্যকর হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. রেজিনগরের সভা থেকে শুভেন্দু বললেন, “আমরা ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার টাকা ১ কোটি ২০ লক্ষ মহিলাকে দিয়েছি। এই প্রক্রিয়া ৩০.০৮.২০২৬ পর্যন্ত চলবে। ভেরিফেকশন হবে। প্রতিটা যোগ্য প্রাপক টাকা পাবে। অযোগ্যরা বাতিল হবে। একজনও প্রকৃত দিদি-বোন বাদ যাবে না।”
  4. মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘জঙ্গিপুরকে আলাদা করে জেলা করার প্রক্রিয়া শুরু হয়েছে। হাইকোর্টের এনওসি লাগে, ভারত সরকারের এনওসি লাগে, নির্বাচন কমিসনের এনওসি লাগে… অন্তত ৬-৮ মাস লাগবে। আমরা যা করব আইন মেনে করব।’
  5. হাইকোর্টে ‘দায়সারা’ রিপোর্ট জমা। বেআইনি নির্মাণ ও জবরদখল নিয়ে একটি মামলায় উত্তর ২৪ পরগনার জেলাশাসককে ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট।
  6. ২১ জুলাই নিয়ে এবার আদালতে কালীঘাট তৃণমূল। সভা করার অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা করা হয়েছে।
  7. তৃণমূলের প্রতীক কার হাতে থাকবে? এবার ঋতব্রত তৃণমূলের তরফে প্রয়োজনীয় সমস্ত নথি জাতীয় নির্বাচন কমিশনে জমা পড়ল। আইনজীবী মারফত কাগজপত্র পাঠিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা।
  8.  পুলিশের নিয়ম ভঙ্গের জন্য কলকাতা পুলিশের দুই আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিল লালবাজার। কলকাতা পুলিশের দুই ডিসি-কে সাসপেন্ড করা হল। ডিসি পোর্ট-২ পার্থপ্রতিম দাস এবং ডিসি নর্থ-৩ বিধান সাহাকে শুক্রবার সাসপেন্ড করল লালবাজার।
  9. তিন দিনে উদ্ধার চল্লিশেরও বেশি নাবালিকা। ইসলামপুরের চম্পাবাগের একটি নির্দিষ্ট এলাকা থেকে এই নাবালিকাদের উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতেও চার জন নাবালিকাকে উদ্ধার করা হয়েছে ওই এলাকা থেকে।
  10. আগামী ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে বিশ্বের সব থেকে বড় দই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন হতে চলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*