ভার্চুয়াল টিকিটের ক্ষেত্রে স্ক্রিনশট, পিডিএফ বা হোয়াটস অ্যাপে ফরোয়ার্ড করা টিকিটের দিন শেষ

যাত্রীদের জন্য কড়া নির্দেশ জারি করল রেলওয়ে

Spread the love

রোজদিন ডেস্ক : ভার্চুয়াল টিকিটের স্ক্রিনশট, পিডিএফ বা হোয়াটস অ্যাপে ফরোয়ার্ড করা টিকিটের দিন শেষ হতে চলেছে রেলওয়েতে। এই পদ্ধতিতে টিকিট দেখালে তা আর বৈধ টিকিট বলে গ্রাহ্য হবে না। ওই যাত্রীকে বিনা টিকিটের যাত্রী বলেই গণ্য করা হবে, এবং টিকিট পরীক্ষক নিয়ম মেনে তাকে ফাইনও করতে পারেন। এবার ভার্চুয়াল টিকিট নিয়ে এমন নিয়মই আনতে চলেছে ভারতীয় রেল। মূলত, ডিজিটাল টিকিটের অপব্যবহার এবং জালিয়াতি রুখতে এমনই কড়া পদক্ষেপের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। এই নিয়ে জারি হয়েছে নয়া নির্দেশিকাও। সেখানে বলা হয়েছে, ট্রেনের টিকিটের পিডিএফ, স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপে ফরোয়ার্ড করা বা অন্য কোনও অ্যাপে বা প্ল্যাটফর্ম থেকে ফরওয়ার্ড করা টিকিটের কপি আর বৈধ বলে গণ্য করা হবে না। অসংরক্ষিত আসনের টিকিট যাঁরা রেলওয়ান (Railone) অ্যাপের মাধ্যমে বুক করেছেন, তাঁদের যাত্রার সময় ওই অ্যাপ খুলে সঠিক টিকিট দেখাতে হবে। রেলের বক্তব্য,এই পদক্ষেপের মূল কারণ হল, ডিজিটাল টিকিটের অপব্যবহার ও জালিয়াতি বন্ধ করা। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে, টিকিটের স্ক্রিনশট বা পিডিএফ একাধিক ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ছে, ফলে সেই টিকিটের অপব্যবহার হচ্ছে বা একটাই টিকিট একাধিক ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এটা বন্ধ করতেই রেলের সাফ কথা, যাত্রীর পরিচয়ের সঙ্গে টিকিটের সত্যতা যাচাই করতে লাইভ টিকিট দেখানোর উপর জোর দেওয়া হয়েছে। যার অর্থ, যদি আপনি অ্যাপ থেকে অসংরক্ষিত টিকিট কাটেন, তাহলে যাত্রার সময় সেই ফোনটি অবশ্যই সঙ্গে রাখতে হবে। টিকিট পরীক্ষককে অ্যাপ খুলে টিকিটটি দেখাতে হবে। তবে সেটি গ্রাহ্য হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*