রোজদিন ডেস্ক :
রাজ্যে খারিজি মাদ্রাসা( স্বীকৃতিহীন) চিহ্নিত করতে ১৮ সদস্যর কমিটি গঠন করেছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর। আগামী ১৫ জুলাই থেকে এই কমিটি মূলত ১২টি জেলা পরিদর্শন করবে। ২১ জুলাই এর মধ্যে তারা রিপোর্ট দেবে বলে সরকারি সূত্রে জানা যায়।
এই সূত্রে প্রকাশ, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, বীরভূম, নদীয়া, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা। গত জুন মাসের প্রথম সপ্তাহে রাজ্য সরকার সব জেলাশাসককে এই বিষয়ে রিপোর্ট দিতে বলেছিল।।তা পর্যালোচনার পর দেখা গেছে, এই ১২টি জেলায় খারিজি মাদ্রাসার সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তা খতিয়ে দেখতে সরকারের এই কমিটি গঠন।
পুরো রিপোর্ট পাওয়ার পর সরকার এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

Be the first to comment