অমিত শাহ শিলিগুড়ি এলেন

Spread the love

রোজদিন ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিন দিনের সফরে শুক্রবার রাতে শিলিগুড়ি এসেছেন। বিমানবন্দরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ অন্যরা তাঁকে স্বাগত জানান।
শনিবার তিনি সীমান্ত সুরক্ষা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন।।
শিলিগুড়ির জুমাগাছ সীমান্ত ফাঁড়ি তে তাঁর যাওয়ার কথা। সেখানে তিনি বিএস এফ প্রতিনিধি দের সঙ্গে কথা বলবেন, সীমান্তে গুরুত্বপূর্ণ
পরিকাঠামো প্রকল্প উদ্বোধন করবেন।
জাতীয় ও রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করবেন।
তিন টি নতুন অপরাধ দমন আইন, জন্ম মৃত্যু নথিভুক্ত করার জন্য সংস্কার মূলক ব্যবস্থা ইত্যাদি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন।
অমিত শাহ আসার আগে যুদ্ধকালীন তৎপরতায় উত্তর কন্যার নীল সাদা রঙ বদলে ফেলা হয়েছে। পুরো ভবনে হলুদ সাদা রঙ করা হচ্ছে।
শনিবার উত্তর কন্যায় উত্তর বঙ্গ সহ রাজ্যের একাধিক বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বৈঠক করার কথা।
তাঁর সফর ঘিরে শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার হাওড়ার সাঁকরাইলে আমূলের দই কারখানার শিলান্যাস অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা আছে। সারা বিশ্বে এটি সব থেকে বড় দই কারখানা হবে বলে সংস্থার দাবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*