রোজদিন ডেস্ক :
কোচবিহারে সাঁঝেরপাড় ঘোড়াডাঙ্গা এলাকায় রেলের কালভার্ট মেরামতের কাজে গিয়ে দুই ঠিকা শ্রমিক রেলে কাটা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। বিশিষ্ট শ্রমিক নেতা অশোক দাস এই খবর জানিয়ে বলেন, গত ১৪ জুলাই এই কাজ করার সময় কোন আগাম সতর্কতা ছাড়াই ওই লাইনে বঙ্গাইগাও – নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস চলে আসায় দুই শ্রমিক নিহত ও তিনজন গুরুতর আহত হন।
রেল ও ঠিকাদারের গাফিলতি এর জন্য দায়ী বলে অশোক দাস অভিযোগ করেন।
এই দুর্ঘটনার নিরপেক্ষ তদন্তর দাবি, নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন। তিনি নিহত দুই শ্রমিকের পরিবারের একজনকে রেলে স্থায়ী চাকরি ও ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানান।
উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ঠিকাদারের অধীনে শ্রমিকদের কাজ না করানোর দাবি করেন।

Be the first to comment