- শুক্রবার ধর্মতলায় নিট প্রতিবাদীদের মিছিল থেকে পুলিশ ও সাংবাদিকদের আক্রমণ, বিভিন্ন ধারায় ৬টি মামলা দায়ের করল পুলিশ।
- গুণ্ডাদমন আইনেও মামলা দায়ের, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
- ঘটনার ভিডিয়ো ফুটেজ খুঁটিয়ে দেখে অপরাধীদের চিহ্নিতকরণের কাজ শুরু পুলিশের।
- শুক্রবার রাতে এসএসকেএমে গিয়ে জখম সাংবাদিকদের সঙ্গে দেখা করে ব্যবস্থার আশ্বাস মুখ্যমন্ত্রীর, নিলেন চিকিৎসার খোঁজখবরও।
- সেবাশ্রয় শিবিরের দুর্নীতি ও অনিয়ম নিয়ে বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী। কাউকে ছাড় নয়, কড়া হুঁশিয়ারি প্রশাসনিক প্রধানের।
- পূর্ব ঘোষণা মতো আজ শনিবার বিধানসভায় সিএজি বা ক্যাগ রিপোর্ট প্রকাশ করবেন মুখ্যমন্ত্রী।
- নিট প্রশ্নফাঁস ও দিল্লিতে ছাত্রদের ওপর পুলিশি জুলুমের প্রতি আজ শনিবার দুপুর দুটোয় পার্কসার্কাসে তৃণমূল ছাত্র-যুবদের মিছিল।
- আজ শনিবার ফের বৈঠক সিজেপি ও কেব্দ্রের, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে সরব রাহুল গান্ধি।
- ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াতে সোমবার দিল্লি যাচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- রাজ্যে নীরবে বাড়ছে করোনা, এখনও পর্যন্ত রোগীর সংখ্যা আট।
- পরিস্থিতি উদ্বেগজনক না হলেও অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি বিশেষজ্ঞদের।
- শুক্রবার মুকুন্দপুর এলাকার একটি ফ্ল্যাটে নাবালিকাকে মাদক খাইয়ে বেহুঁশ করে ধর্ষণের অভিযোগ নাবালক সহপাঠীর বিরুদ্ধে।

Be the first to comment