- লোকসভায় পাশ হয়ে গেল অ্যান্টি পেপার লিক বিল। বুধবার দুপুরে ধ্বনিভোটে পাশ করানো হলো বিলটি। বৃহস্পতিবার এটি রাজ্যসভায় পেশ করা হবে।
- অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর তোপ নিয়ে সরগরম সংসদ। বিক্ষোভরত পড়ুয়াদের উপর গুলি চালনার ঘটনায় অমিত শাহকে নিশানা রাহুল গান্ধীর।
- ছাত্র আন্দোলনের প্রশংসা করে লোকসভায় রাহুল গান্ধী বলেন, ‘আমি বলতে চাই যে, দেশের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের রাস্তায় যা করেছে, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত ও আশ্বস্ত হয়েছি। এটি ক্রোধ, হিংসা বা ঘৃণা ছিল না, বরং এই দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের এক গভীর অভিব্যক্তি ছিল। কিন্তু বোকারা কারও কথা শোনে না।’
- এসএফআই নেত্রী ঐশী ঘোষকে গ্রেপ্তার করতে সিপিএমের সদর দপ্তর একে গোপালন ভবনে দিল্লি পুলিশ। পুলিশের অভিযানকে ‘স্বাভাবিক বিষয়’ বলে ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা।
- রাজ্যসভায় নাড্ডা দাবি করেন, ছাত্র রাজনীতিতে যুক্ত থাকলে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সাতের দশকে জরুরি পরিস্থিতিতে তিনি নিজেও এ ভাবে গ্রেপ্তার হয়েছিলেন বলে দাবি করেন মন্ত্রী।
- গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ বেলুড় মঠে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছে তিনি প্রথমে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বেলুড় মঠের মূল মন্দিরে পুজোও করেন।
- সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল। অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তীর জায়গায় নিযুক্ত করা হলো অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশকে।
- পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ডাকে হাজিরা কামারহাটি বিধায়ক মদন মিত্রের।
- কলকাতা হাইকোর্টে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে না পেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ আগস্ট সেই মামলার শুনানির সম্ভাবনা।
- নিউ টাউন রাম মন্দির সংলগ্ন একটি ঝুপড়ি দোকানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
- মঙ্গলবার গভীর রাত থেকে তল্লাশি শুরু হয়েছে কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে। ১০ কোটির বেশি সোনা ও ৫ কোটির বেশি নগদ মিলেছে। সেই অঙ্কের পরিমাণ আরও বাড়তে পারে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
- উত্তর দিনাজপুরের চোপড়ায় খুনের মামলার অভিযুক্ত চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জিয়াউল হক জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরতেই মালা পরিয়ে বরণ করে নিলেন কর্মীরা। হল মিছিলও। বাজি ফাটানো হয়। ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
- ফের আত্মহত্যার ঘটনা ঘটল খড়্গপুর আইআইটি-তে। এবার আর ছাত্র নয়, এক অধ্যাপকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল আইআইটি ক্যাম্পাস থেকে। বুধবার আইআইটির কর্মী-আবাসন (স্টাফ কোয়ার্টার) থেকে ওই অধ্যাপকের দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ।
- নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ‘তৌহিদ হোমিও ক্লিনিক’ নামে একটি চিকিৎসা কেন্দ্র চালাচ্ছিল। মানুষকে বোকা বানিয়ে নিয়মিত লিখতো প্রেসক্রিপশন। সাগরদিঘি ব্লকের পোপাড়া গ্রামের ঘটনায় জোর শোরগোল।
- নলহাটি থানার পুলিশ লখনামারা পাথর শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে একটি টালির বাড়ি থেকে জিলেটিন স্টিক, অ্যামোনিয়াম নাইট্রেট এবং ডিটোনেটর উদ্ধার করেছে।

Be the first to comment