পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. লোকসভায় পাশ হয়ে গেল অ্যান্টি পেপার লিক বিল। বুধবার দুপুরে ধ্বনিভোটে পাশ করানো হলো বিলটি। বৃহস্পতিবার এটি রাজ্যসভায় পেশ করা হবে।
  2. অমিত শাহের বিরুদ্ধে রাহুল গান্ধীর তোপ নিয়ে সরগরম সংসদ। বিক্ষোভরত পড়ুয়াদের উপর গুলি চালনার ঘটনায় অমিত শাহকে নিশানা রাহুল গান্ধীর।
  3. ছাত্র আন্দোলনের প্রশংসা করে লোকসভায় রাহুল গান্ধী বলেন, ‘আমি বলতে চাই যে, দেশের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের রাস্তায় যা করেছে, তা দেখে আমি অত্যন্ত আনন্দিত ও আশ্বস্ত হয়েছি। এটি ক্রোধ, হিংসা বা ঘৃণা ছিল না, বরং এই দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের এক গভীর অভিব্যক্তি ছিল। কিন্তু বোকারা কারও কথা শোনে না।’
  4. এসএফআই নেত্রী ঐশী ঘোষকে গ্রেপ্তার করতে সিপিএমের সদর দপ্তর একে গোপালন ভবনে দিল্লি পুলিশ। পুলিশের অভিযানকে ‘স্বাভাবিক বিষয়’ বলে ব্যাখ্যা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা।
  5. রাজ্যসভায় নাড্ডা দাবি করেন, ছাত্র রাজনীতিতে যুক্ত থাকলে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সাতের দশকে জরুরি পরিস্থিতিতে তিনি নিজেও এ ভাবে গ্রেপ্তার হয়েছিলেন বলে দাবি করেন মন্ত্রী।
  6. গুরু পূর্ণিমা উপলক্ষে বুধবার সকাল প্রায় ১১টা নাগাদ বেলুড় মঠে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পৌঁছে তিনি প্রথমে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্টের সঙ্গে গিয়ে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বেলুড় মঠের মূল মন্দিরে পুজোও করেন।
  7. সপ্তম বেতন কমিশনের চেয়ারম্যান বদল। অবসরপ্রাপ্ত আইএস অতনু চক্রবর্তীর জায়গায় নিযুক্ত করা হলো অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশকে।
  8. পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির ডাকে হাজিরা কামারহাটি বিধায়ক মদন মিত্রের।
  9. কলকাতা হাইকোর্টে চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে না পেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ আগস্ট সেই মামলার শুনানির সম্ভাবনা।
  10. নিউ টাউন রাম মন্দির সংলগ্ন একটি ঝুপড়ি দোকানে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
  11.  মঙ্গলবার গভীর রাত থেকে তল্লাশি শুরু হয়েছে কোটিপতি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে। ১০ কোটির বেশি সোনা ও ৫ কোটির বেশি নগদ মিলেছে। সেই অঙ্কের পরিমাণ আরও বাড়তে পারে বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
  12. উত্তর দিনাজপুরের চোপড়ায় খুনের মামলার অভিযুক্ত চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জিয়াউল হক জামিনে মুক্তি পেয়ে এলাকায় ফিরতেই মালা পরিয়ে বরণ করে নিলেন কর্মীরা। হল মিছিলও। বাজি ফাটানো হয়। ‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
  13. ফের আত্মহত্যার ঘটনা ঘটল খড়্গপুর আইআইটি-তে। এবার আর ছাত্র নয়, এক অধ্যাপকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল আইআইটি ক্যাম্পাস থেকে। বুধবার আইআইটির কর্মী-আবাসন (স্টাফ কোয়ার্টার) থেকে ওই অধ্যাপকের দেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ।
  14. নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে ‘তৌহিদ হোমিও ক্লিনিক’ নামে একটি চিকিৎসা কেন্দ্র চালাচ্ছিল। মানুষকে বোকা বানিয়ে নিয়মিত লিখতো প্রেসক্রিপশন। সাগরদিঘি ব্লকের পোপাড়া গ্রামের ঘটনায় জোর শোরগোল।
  15. নলহাটি থানার পুলিশ লখনামারা পাথর শিল্পাঞ্চলে অভিযান চালিয়ে একটি টালির বাড়ি থেকে জিলেটিন স্টিক, অ্যামোনিয়াম নাইট্রেট এবং ডিটোনেটর উদ্ধার করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*