রোজদিন ডেস্ক :
রাজ্যে সপ্তম বেতন কমিশনের চেয়ারপার্সন হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত মুখ্য সচিব আই এ এস নবীন প্রকাশ। এর আগে গত ২২ জুলাই অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তীকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল।
আজ অর্থ দফতরের অতিরিক্ত মুখ্য সচিব প্রভাত মিশ্রর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজ্যপালের অনুমতিক্রমে সপ্তম বেতন কমিশনের চেয়ারপার্সন হলেন অবসরপ্রাপ্ত আইএএস নবীন প্রকাশ।
নবান্ন সূত্রে এই খবর জানা যায়।

Be the first to comment