মুম্বাই-এর কাছে বাড়ির অংশ ধসে নিহত ৯, আহত অনেকে, ভিতরে আটকে আছেন আরও! 

Spread the love

রোজদিন ডেস্ক :

মুম্বাই এর ভিয়ান্ডির কাছে একটি চারতলা বাড়ির একাংশ ধসে এখন পর্যন্ত ৯, জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ধ্বংস স্তুপের ভিতরে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ, দমকল, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন। গতকাল গভীর রাতে ভিওয়ান্ডির বালাজি নগরের কোহিনূর ভবনে এই মর্মান্তিক ঘটনা হয়। খবর পাওয়া মাত্র পুলিশ, দমকল বাহিনী, ডগ স্কোয়াড সেখানে চলে যান। প্রথমে একজনের মৃতদেহ উদ্ধার হয়। আজ সকালে উদ্ধার হয় আরও আটটি মৃতদেহ। ভিওয়ান্ডির মেয়র নারায়ণ চৌধুরী জানান, ধ্বংসস্তুপের নীচে আটকে পড়া মানুষদের উদ্ধার করা ই এখন তাঁদের

প্রধান কাজ। মোট ৪৮টি ঘরের ভবনটি অত্যন্ত বিপজ্জনক ও জরাজীর্ণ হিসাবে চিহ্নিত করে খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। অনেকে চলেও যান। ভবনটি মেরামত ও সংস্কারের কাজ চলায় ভিতরে কয়েকজন শ্রমিকও ছিলেন বলে পুর কর্তৃপক্ষর ধারণা।

প্রসঙ্গত, চলতি বছরে প্রবল বৃষ্টিতে মুম্বাই-এ আগেও এমন ঘটনা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*