প্রয়াত ইটালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি, শোকস্তব্ধ ফুটবলবিশ্ব

Spread the love

প্রতিবেদন: গোটা ফুটবল দুনিয়াকে শোকস্তব্ধ করে মাত্র ৬৬ বছরেই চিরবিদায় নিলেন ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসির। দেশের জার্সিতে চার চারটি বিশ্বকাপ খেলেছেন এই ডিফেন্ডার। ক্লাবা ফুটবলে ছিলেন এসি মিলানে। তাঁর আমলেই এসি মিলান হয়ে উঠেছিল দুনিয়ার অন্যতম সেরা ফুটবল ক্লাব। আট ও নয়ের দশকে মিলানের হয়ে তিনটি ইউরোপিয়ান কাপ ও ছ’টি ইটালিয়ান লিগ শিরোপাও জেতেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে এসি মিলান ক্লাব কর্তৃপক্ষ। তবে কীভাবে বা কোন রোগে বারেসির মৃত্যু হল তা এখনও জানায়নি তারা। ফুটবল দুনিয়ার সর্বকালের সের ডিফন্ডারদের মধ্যেই তাঁকে ধরা হয়। ইতালির হয়ে ১৯৮২-তে বিশ্বকাপ জেতেন তিনি। তারপর আরও তিনটি বিশ্বকাপ। তার মধ্যে ১৯৯৪তে তাঁর নেতৃত্বেই রানার আপ ইতালি। ১৯৬০ সালে জন্ম বারেসির। ১৯৭৭ সালে এসি মিলানের জার্সিতে কেরিয়ার শুরু। দীর্ঘ ২০ বছরের ফুটবল কেরিয়ারে শুধু ওই ক্লাবেই কাটান বারেসি। লাল-কালো জার্সিতে ৫৩২টি ম্যাচ খেলেছেন। গোল ১৬টি। ইতালির হয়ে ১৯৮২ থেকে ১৯৯৪ পর্যন্ত ৮১টি ম্যাচ খেলেন এই কিংবদন্তি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*