- শনিবার আনুষ্ঠানিক ভাবে রাজ্যে জনগণনার সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- ঝাড়খণ্ড থেকে গ্রেফতার জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা সরকার। শুক্রবার রাতে তাকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করল এসটিএফ।
- এই অর্পিতাকে সামনে রেখেই প্রভাবশালীদের জন্য পাতা হয়েছিল হানিট্র্যাপের ছক, অনুমান পুলিশের। আজই কোর্টে তোলা হচ্ছে অর্পিতাকে।
- জেরার জন্য শুক্রবার রাতে বর্ধমান থেকে কলকাতায় আনা হল ধৃত হামিমকে। অর্পিতা ছাড়া সঙ্গে আরও কারা, চলছে খোঁজ।
- টানা দু’মাস কমল ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। আজ ১ অগাস্ট থেকেই কার্যকর নতুন দাম। কিছুটা স্বস্তি ফিরল হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকান মালিকদের।
- আজ থেকে কলকাতায় ২০৯ টাকা দাম কমে ১৯ কেজি সিলিন্ডারের নতুন দাম হল ২৮৭২ টাকা ৫০ পয়সা। তবে গৃহস্থালির ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রইল।
- আজ থেকে রাজ্যের সরকারি বাসে মহিলাদের জন্য চালু পিঙ্ক কার্ড। মহিলাদের বিনা ভাড়ায় বাসে চড়ার দিন কি শেষ, ছড়াচ্ছে বিভ্রান্তি
- এই পিঙ্ক কার্ড থাকলে তবেই বিনা ভাড়ায় সরকারি বাসে মিলবে ভ্রমণের সুবিধা, না থাকলে গুনতে হবে ভাড়া। জানাল প্রশাসন।
- শনিবার সকালে বরানগরে ভয়াবহ পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু দুই খুদে স্কুল পড়ুয়ার। গুরুতর জখম এক, দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা।
- দুর্ঘটনায় প্রাণ হারালেন নামী বাইক রাইডার সুমন শেখ।
- এই প্রথমবার ‘কলস যাত্রা’-র সূচনা হল বাংলায়। সারা ভারতে পালিত হবে এই যাত্রা। সাধক রবিদাসজির ৬৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এই কলসযাত্রার আয়োজন করা হয়েছে ধর্মতলা থেকে তিলজলা পর্যন্ত।
- এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জি, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, উত্তর কলকাতার তমোঘ্ন ঘোষ-সহ অন্যরা।

Be the first to comment