রোজদিন ডেস্ক :
বীরভূমের নলহাটির হরিদাসপুর গ্রামের কাছে রবিবার রাতে কয়েকজন বসে আড্ডা দেওয়ার সময় আচমকা তাঁদের ওপর হামলা করে দুষ্কৃতিরা। মুখ কাপড়ে ঢেকে তিনটি বাইকে এসে আচমকা এলোপাথাড়ি গুলি চালিয়ে উধাও হয়। তিনজন গুলিতে জখম হন। তাঁদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।। কেন তাঁদের ওপর এই আক্রমণ তা এখন ও পরিস্কার নয়। প্রায় ১১ রাউন্ড গুলি চলে। গুলিবিদ্ধ বিকি শেখ, জনি শেখ ও হাবিবুল শেখকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকি ও জনির আঘাত গুরুতর। তাঁদের দুর্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রাতে একটি বাঁশের মাচায় বসে গল্প করার সময় তাঁদের ওপর এই হামলা চলে। গুলির শব্দে গ্রামবাসীরা বেরিয়ে এসে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আজ পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি কার্তুজের খোল ও একটি কার্তুজ উদ্ধার করেছে। কেন এই অতর্কিত হামলা, কারা তা করলো পুলিশ তদন্ত করছে।
এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।

Be the first to comment