কুকথার অভিযোগ, তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক :

অভিনেত্রী তৃষা-কে কুকথা বলার অভিযোগে তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিনকে আজ সকালে গ্রেফতার করল পুলিশ। সোমবার এক সমাবেশে তৃষাকে নিয়ে তাঁর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। আজ সকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের পুত্র, বর্তমান বিরোধী নেতা উদয়নিধিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার সনয় তিনি হাসিমুখে এই গ্রেফতার কে তামাশা (জোক) বলে মন্তব্য করে বলেন, আইন অনুযায়ী তিনি এই নিয়ে লড়বেন।

ডি এম কে এই গ্রেফতার কে রাজনৈতিক প্রতিহিংসা বলে মন্তব্য করেছে। দলের পক্ষে টি কে এস এলানগোভান বলেন, তৃষা বা কার ও নামে কিছু বলেননি উদয়নিধি। তিনি মুখ্যমন্ত্রী বিজয়ের বিভিন্ন ব্যর্থতা র কথা বলছিলেন।

অন্যদিকে টি ভি কে নেতা এ, নারায়নন রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, উদয়নিধিকে মুখ্যমন্ত্রী বিজয় বা তাঁর দলের বিরুদ্ধে মন্তব্য করার জন্য গ্রেফতার করা হয় নি, একজন মহিলাকে অপমান করার জন্য ধরা হয়েছে। তিনি উদয়নিধিকে তীব্র কটাক্ষে বিঁধে ” ভালগার নিধি “বলে মন্তব্য করেন।

সূত্রের খবর, গতকাল ডি এম কে র সমাবেশে জনৈক ব্যক্তি তৃষা, তৃষা বলে চিৎকার করলে উদয়নিধি এর ওপর অত্যন্ত কুকথা বলেন। টি ভি কে এর প্রতিবাদে জাতীয় মহিলা কমিশন কেও নালিশ করেছে।

তামিলনাড়ুর বিজেপি নেতা নারায়ণয়ন তিরুপথি ও উদয়নিধি র মন্তব্যের তীব্র ধিক্কার জানিয়ে বলেন, যাঁর বাড়িতে মা,স্ত্রী, কন্যা থাকে তারা কিভাবে এই মন্তব্য করেন!

উল্লেখ্য, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রী তৃষা র সম্পর্ক নিয়ে ওই রাজ্যের রাজনীতি একাধিকবার সরগরম হয়েছে।

ডি এম কে কর্মী সমর্থকরা উদয়নিধির গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভে সরব হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*