সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, গ্রেফতার যুবক

Spread the love

প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় যুবকের সঙ্গে পরিচয় তরুণীর। সেখান থেকে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক। তারপর নিয়মিত দেখাসাক্ষাৎ। তরুণীর কাছ দেড় লক্ষ টাকাও হাতানোর অভিযোগ। বাড়িতে জন্মদিনের পার্টিতে ডেকে সুযোগ বুঝে ধর্ষণ। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আরও কয়েকবার ধর্ষণ। শেষমেশ তরুণীর অভিযোগের ভিত্তিতে ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করল পুলিশ। যুবকের নাম অনুভব ভট্টাচার্য। পূর্ব যাদবপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, পরিচয়ের কিছুদিন পর বাড়িতে জন্মদিনের পার্টি তরুণীকে ডাকে যুবক। কিন্তু ওই তরুণী গিয়ে দেখেন সেখানে তিনি ছাড়া কেউ নেই। সেখানেই পরিস্থিতির সুযোগ নিয়ে তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর তরুণী চাপ দিলে যুবক তাঁকে বিয়ে করতে রাজি হয়। সেই সুযোগ নিয়ে তাকে কয়েকবার ধর্ষণ করা হয়। এরপর ব্যবসার নামে দেড় লক্ষ টাকাও নেয় সে। কিন্তু টাকা চাইতেই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় অভিযুক্ত। তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*