- এনসিপিআই সাংসদদের সঙ্গে দিল্লির বঙ্গভবনে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে তিনি সেখান থেকে বেরিয়ে যান। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবও।
- সাংসদ শতাব্দী রায় বলেন, এনসিপিআই নিয়ে কোনও আলোচনা হয়নি। এলাকার উন্নয়ন ও অন্যান্য বিষয়ে কথা হয়েছে।
- জেন জি-দের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আগামী ৬ অগস্ট, বৃহস্পতিবার দেশের ১০০টি শহরের পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন তিনি। মুম্বইতে ‘ইন্টারন্যাশনাল মুভমেন্ট অব ইউনাইট নেশনস’-এর বর্ষপূর্তিতে এই আলোচনা করবেন তিনি। কনফারেন্সে অংশ নেওয়ার কথা দেশের ১০০টি শহরের ২০০০ স্কুল পড়ুয়ার। মূলত জেন জি ও জেন আলফা-দের সঙ্গে কথা বলাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
- সরকারি হাসপাতালে খাবারের বরাদ্দ বৃদ্ধির মামলায় স্বস্তি রাজ্যের। টেন্ডার নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় মঙ্গলবার খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ।
- শেখ হাসিনাকে আবার ফিরতে দেওয়া হোক বাংলাদেশে। তিনি যাতে আবার দেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন, সেই ব্যবস্থা করা হোক, চাইছেন লেখিকা তসলিমা নাসরিন। সেই সঙ্গে লেখিকা সরব হলেন ধর্মীয় রাজনীতির বিরুদ্ধেও। তাঁর মতে, রাজনীতি ধর্মভিত্তিক হলেই তা নারীবিদ্বেষী হয়ে উঠবে।
- প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধ্যানদেও যশবন্তরাও পাটিল। মঙ্গলবার সকালে মহারাষ্ট্রের কোলাপুরে মৃত্যু হয়েছে প্রবীণ এই শিক্ষাবিদ ও রাজনীতিকের। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
- ওডিশা থেকে এরাজ্যে গাঁজা পাচারের আগেই নাকা চেকিংয়ে পাচারকারীকে পাকড়াও করে উদ্ধার করে বিপুল পরিমাণে গাঁজা। সোমবার রাতে ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার যুগিডিহা চেকপোস্টের ঘটনা।
- ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়া সারের কালোবাজারি রুখতে পূর্ব নির্ধারিত কোনও ঘোষণা ছাড়াই ইন্দাস ব্লকের বিডিও ও থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সঙ্গে করে নিয়ে বিভিন্ন সারের দোকান ঘুরে দেখলেন।
- তৃণমূল পরিচালিত বেলঘড়িয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচনের মধ্যে দিয়ে পঞ্চায়েত দখল করল বিজেপি।
- কোচবিহারের মাথাভাঙ্গা ১ ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের চাটামপাড়া এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অতুল বিশ্বাসকে কোমরে দড়ি ও গলায় জুতোর মালা পরিয়ে ঘোরানো হলো। শুধু তাই নয়, তাঁর অর্ধেক মাথা মুড়িয়ে দেওয়া হয়।
- ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু হলো পুরাতন মালদার এক পরিযায়ী শ্রমিকের। মঙ্গলবার সকালে তাঁর কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছাতেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত শ্রমিকের নাম প্রসেনজিৎ ঘোষ (৩৪)।
- অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পাওয়ার মামলা বুধবার শুনানি করতে চায় কলকাতা হাইকোর্ট।
- এর মধ্যে। মঙ্গলবার নারকেলডাঙা মেন রোড এলাকার একটি বহুতল আবাসনের মধ্যে থেকে উদ্ধার হলো এক ব্যবসায়ীর রক্তাক্ত দেহ।
- তামিল অভিনেত্রী তৃষাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের। গ্রেফতার তামিলনাড়ুর বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিন।
- গ্রেটার নয়ডায় কারখানার আগুন নেভাতে গিয়ে সেখানকার পাঁচিল ধসে দমকলের দুই কর্মীর মৃত্যু। গুরুতর জখম দমকলের তিন কর্মী।

Be the first to comment