উত্তর প্রদেশে পথ দুর্ঘটনায় নিহত প্রয়াত গ্যাং স্টারের পুত্র সহ দুজনের

Spread the love

রোজদিন ডেস্ক :

উত্তর প্রদেশে আজ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন প্রয়াত গ্যাং স্টার আতিক আহমেদের পুত্র আবান ও তাঁর এক বন্ধু। প্রয়াগরাজ থেকে ঝাঁসি যাওয়ার পথে তাঁদের গাড়ি ডিভাইডারে ধাক্কা মারলে ঘটনা স্থলেই তাঁরা দুজন প্রাণ হারান। আহত তিন জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আবানের বাবা আতিক আহমেদ ছিলেন সাংসদ – বিধায়ক তথা গ্যাংস্টারও। গত তিন বছরে তাঁদের পরিবারের তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়। আজ নিহত আবান ঝাঁসি জেলে বন্দি তাঁর ভাই আলি আহমেদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। এর আগে তাঁর আর এক ভাই আসাদ, বাবা আতিক ও কাকা আসরফ ও নিহত হয়েছেন।

পুলিশের সঙ্গে এনকাউন্টার, পুলিশের সঙ্গে মেডিকেল পরীক্ষা করতে যাওয়ার সময় হামলা ইত্যাদিতে তাঁরা নিহত হন। যা নিয়ে বিস্তর বিতর্ক ও হয়।

আজ এই পরিবারের সদস্য আতিক ও তাঁর বন্ধু সোনু পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*